মাস্টারশেফ ও ক্রিকেট দু'দেশকে এক করেছে! সিডনির অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে প্রশংসা মোদীর

মাস্টার শেফ এবং ক্রিকেট ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বন্ধনকে জোরদার করেছে। মঙ্গলবার সিডনিতে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেছেন, দুদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে প্রবাসী ভারতীয়দের অবদানও প্রশংসার যোগ্য।

এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ উল্লাস আর করতালির মধ্যে সিডনির অনুষ্ঠান কক্ষে প্রবেশ করেন। উভয় নেতাকেই ঐতিহ্যবাহী ঢঙে স্বাগত জানানো হয়। প্রসঙ্গত ভারতের প্রধানমন্ত্রী সোমবার থেকে তিন দিনের অস্ট্রেলিয়া সফরে রয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে প্রশংসা মোদীর

প্রধানমন্ত্রী মোদী বলেন, জীবনধারা ভিন্ন হলেও এখন যোগা আমাদের সংযুক্ত করেছে। তিনি বলেন, আমরা ক্রিকেটের কারণেও সংযুক্ত। এছাড়াও টেনিস এবং ফিল্মও আমাদেরকে সংযুক্ত করেছে। তিনি বলেছেন, আমরা ভিন্ন ভাবে খাবার তৈরি করলেও মাস্টার শেফ আমাদেরকে সংযুক্ত করেছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে প্রশংসা মোদীর

প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ক থ্রিসি অর্থাৎ কমনওয়েলথ, ক্রিকেট ও কারি, থ্রিডি অর্থাৎ ডেমোক্রেসি, ডায়াস্ফোরা ও দোস্তি এবং থ্রিই অর্থাৎ এনার্জি, ইকোনমি এবং এডুকেশন ছাড়িয়ে গিয়েছে। এখনও এই বিশ্বাস পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ওপর ভিত্তি করে বহাল রয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে প্রশংসা মোদীর

প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন ব্রিসবেনে শীঘ্রই নতুন ভারতীয় দূতাবাস খোলা হবে। অনুষ্ঠানের পরে দুদেশের প্রধানমন্ত্রী উল্লাসের মধ্যে সেলফি তোলার আবদার মেটান। মোদী বলেন, ভারতের সামর্থ বা সম্পদের কোনও অভাব নেই। তিনি বলেন আজ ভারত সব থেকে বড় ও সব থেকে ছোট প্রতিভার কারখানা।

প্রধানমন্ত্রী মোদী বলেন, বিশ্বের অর্থনীতিতে ভারত ভাল অবস্থানে রয়েছে বলেই মনে করে আইএফএফ। বিশ্বের কয়েকটি দেশে ব্যাঙ্কিং ব্যবস্থা সমস্যায় থাকলেও ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থা সব জায়গা থেকেই প্রশংসা আদায় করে নিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+