PM Modi Ukraine Visit: Train Force One-এ চেপে ইউক্রেন সফরে মোদী! কিন্তু কেন? কতটা আধুনিক এটি
PM Modi Ukraine Visit: দুদিনের পোলান্ড সফর শেষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! বৃহস্পতিবার ট্রেনে চেপে ইউক্রেনের উদ্দেশ্যে রওনা হলেন তিনি। মোদীর এই সফর ভারত এবং পোলান্ডের কুটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল। দুই দেশ একে অপরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে।
আর এরপরেই আরেক ঐতিহাসিক সফর শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট জেলেনস্কির আমন্ত্রণে ইউক্রেন সফরে যাচ্ছেন তিনি। ১৯৯২ সালে ভারত এবং ইউক্রেনের মধ্যে কুটনৈতিক সম্পর্ক তৈরি হয়। এরপর প্রথমবার ভারতের কোনও প্রধানমন্ত্রী (PM Modi Ukraine Visit) সে দেশে পা রাখছেন।

তাও আবার কিনা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের আবহে। মাত্র ৭ ঘণ্টার জন্য সে দেশে থাকবেন নরেন্দ্র মোদী। তবে ইউক্রেন পৌঁছতে ২০ ঘিন্টার ট্রেন সফর করবেন তিনি। যাবেন Train Force One -এ চেপে। নামেই ট্রেন শুনতে হলেও এটি একেবারেই কড়া নিরাপত্তার মুড়ে রাখা একটি ট্রেন। শুধু তাই নয়, আরামদায়ক যাবতীয় ব্যবস্থা রয়েছে এই Train Force One -এ।
কোনও অংশেই বিশ্বের তাবড় তাবড় ফাইভ স্টার হোটেলের থেকে কম নয় এই ট্রেন। যুদ্ধের পর থেকেই ইউক্রেনের আকাশ নিরাপদ নয়। বন্ধ বিমান চলাচল। ফলে পোলান্ড থেকে কিভে যাওয়ার জন্য এই ট্রেনেই ভরসা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে একাধিক রাষ্ট্রনেতা Train Force One -এ চেপেই ইউক্রেন সফরে গিয়েছে। এবার তাতে চেপেই ইউক্রেন যাচ্ছেন নরেন্দ্র মোদী। পোলাল্ড সীমান্ত থেকে এই ট্রেনে চাপবেন তিনি।
#WATCH | Prime Minister Narendra Modi emplanes from Warsaw, Poland.
— ANI (@ANI) August 22, 2024
In the second leg of his visit, PM Modi will travel to Ukraine which will be the first visit by an Indian Prime Minister after the establishment of diplomatic relations between the two countries in 1992. pic.twitter.com/HqL6kB5ESZ
প্রকাশিত খবর বলছে, ইউক্রেন রেল কোম্পানি Ukrzaliznytsia এর সিইও আলেকজ়ান্ডার কামিশিন এই ট্রেনের নাম Train Force One দিয়েছে। ইউক্রেনের 'আয়রন ডিপ্লোমেসি' হিসাবে এই ট্রেনকে দেখা হয়। এতে একাধিক আরামদায়ক সুবিধা রয়েছে। বিশেষ কেবিন থেকে শুরু করে একাধিক ব্যবস্থা রয়েছে।
রাষ্ট্রপ্রধানদের বৈঠকের জন্য বিশেষ ঘর থেকে শুরু করে টেবিল-চেয়ার কি নেই তাতে। শুধু তাই নয়, অবসর সময় কাটানোর জন্যও রয়েছে বিশেষ ঘর। তাতে সোফা থেকে শুরু করে সব ব্যবস্থা আছে। ক্রিমিয়া যাওয়ার জন্য পর্যটকদের জন্য এই ট্রেন তৈরি করা হয়। কিন্তু যুদ্ধের পর ক্রিমিয়া রাশিয়ার দখলে। ফলে ট্রেন যাত্রাও বন্ধ।
জানা যায়, এই ট্রেনে ডিজেন ইঞ্জিন লাগানো রয়েছে। হামলায় পাওয়ার গ্রিড প্রভাবিত হলেও ট্রেন চলতে থাকে। শুধু তাই নয়, ব্যাপক নিরাপত্তা মোড়কে মুড়ে রাখা হয়েছে এই ট্রেনকে।












Click it and Unblock the Notifications