Narendra Modi in Russia: ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় মোদী, পুতিনের দেশে কৃষ্ণনামে স্বাগত প্রধানমন্ত্রীকে
Narendra Modi in Russia: ১৬ তম ব্রিকস সম্মেলনে (BRICS Summit) যোগ দিতে রাশিয়ায় নরেন্দ্র মোদী। দু'দিনের সফরে রাশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী। মঙ্গলবার কাজানের (Kazan) বিমানবন্দরে পা রাখতেই উষ্ণ অভ্যর্থনা জানানো হয় মোদীকে। এরপর হোটেলে কৃষ্ণের সংকীর্তন (Krishna Bhajan) গেয়ে স্বাগত জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে। পাল্টা সেদেশের শিল্পীদের কৃতজ্ঞতা জানান মোদী।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সারতে পারেন মোদী। কাজানের হোটেলে উঠেই রাশিয়ার প্রবাসী ভারতীয়দের (Indian Diaspora in Russia) সঙ্গে সাক্ষাৎ সারেন প্রধানমন্ত্রী। রাশিয়ায় পড়তে যাওয়া ভারতীয় ছাত্রছাত্রীরা সমবেত কণ্ঠে কাজানের হোটেলে গান গেয়ে স্বাগত জানান দেশের প্রধানমন্ত্রীকে।

বিশ্বব্যাপী উন্নয়নের স্বার্থে বহুপাক্ষিকতাকে জোরাল করাই এবার ব্রিকস সম্মেলনের থিম (BRICS Summit theme)। ব্রিকস দেশগুলির মধ্যে রয়েছে ক্রমান্বয়ে ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা। চলতি বছরে তাতে যোগ ইরান, ইজিপ্ট, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরশাহীর। গোটা বিশ্বের জনসংখ্যার ৪১ শতাংশ ও জিডিপির ২৪ শতাংশ এই দেশগুলির আওতায়।
এক বিবৃতিতে এদিন মোদী জানান, ব্রিকস দেশগুলির মধ্যে পারস্পরিক কূটনৈতিক, অর্থনৈতিক ও পরিবেশ সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনার জন্য এই মঞ্চ খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ (Russia Ukraine War) এবং পশ্চিম এশিয়ার বর্তমান যুদ্ধ পরিস্থিতির আবহে ব্রিকস সম্মেলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
#WATCH | Prime Minister Narendra Modi receives a warm welcome as he lands in Kazan, Russia. He is here to attend the 16th BRICS Summit, being held under the Chairmanship of Russia.
— ANI (@ANI) October 22, 2024
The Prime Minister is also expected to hold bilateral meetings with his counterparts from BRICS… pic.twitter.com/ATyEIRSXZa
কাজানে ব্রিকস সম্মেলনে পৌঁছেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Chinese President XI Jinping)। তাঁর সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। লাদাখ সীমান্তে চিনের সঙ্গে ভারতের সেনা টহলদারি নিয়ে সমঝোতার পর এই দ্বিপাক্ষিক বৈঠকের দিকেও নজর সকলের।
#WATCH | Prime Minister Narendra Modi witnesses a dance performance by the artists of the Russian community at Hotel Korston in Kazan. He is here to attend the 16th BRICS Summit, being held under the Chairmanship of Russia.
— ANI (@ANI) October 22, 2024
The Prime Minister is also expected to hold bilateral… pic.twitter.com/QFDXTD7BlA
এনিয়ে চলতি বছরে দ্বিতীয়বার রাশিয়া সফরে নরেন্দ্র মোদী। গত জুলাই মাসেই ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন মোদী। ক্রেমলিনে নৈশভোজের পর পুতিনের সঙ্গে বৈঠকও সারেন ভারতের প্রধানমন্ত্রী। আলোচনার মাধ্যমে যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানোর পক্ষে পরামর্শ দেন মোদী। তা নিয়ে দিনকয়েক আগেই বন্ধু মোদীর প্রশংসা করেন পুতিন।












Click it and Unblock the Notifications