PM Modi in Laos: লাওসে মোদীকে অভ্যর্থনায় মঞ্চে ‘রামলীলা’, সামিটে যোগ দিয়ে বিশ্বশান্তির বার্তা নমোর

PM Modi in Laos: দু'দিনের সফরে বৃহস্পতিবারই লাওস পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে ২১তম আসিয়ান-ভারত সম্মেলনে (21st ASEAN-India summit) যোগ দেন তিনি। ১৯তম পূর্ব এশিয়া সম্মেলনেও অংশ নেবেন মোদী। ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির (India's Act-East policy) গুরুত্ব নিয়ে সম্মেলনে বার্তা রাখলেন নমো। মোদীকে রাজকীয় অভ্যর্থনায় স্বাগত জানাল লাওসবাসী।

লাওসের মাটিতে পা রাখতেই মোদীকে ঢাকঢোল বাজিয়ে স্বাগত জানান লাওসের প্রবাসী ভারতীয়রা। শাড়ি পাঞ্জাবিতে মোদীর সঙ্গে সেলফিও তোলেন তাঁরা। হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে একসঙ্গে গায়ত্রী মন্ত্র পাঠ করেন প্রবাসীরা। মোদীকে গার্ড অফ অনার (Guard of Honor) দেওয়া হয় সেদেশের সেনাবাহিনীর তরফে।

Modi in Laos

এরপর লাওসের সেন্ট্রাল বুদ্ধিস্ট ফেলোশিপ অর্গানাইজেশনে যান নরেন্দ্র মোদী। সেখানে প্রবীণ বৌদ্ধ সন্ন্যাসীদের আশীর্বাদ নেন মোদী। লাওসের রাজধানী ভিয়েনতিয়েনের থিয়েটারে মোদীর সামনে মঞ্চস্থ করা হয় রামলীলা (Ramleela staged in presence of Modi)। রামায়ণের স্থানীয় সংস্করণ ফ্রা লাক ফ্রা রাম পরিবেশন করেন সেদেশের অভিনেতারা।

এদিন সামিটে যোগ দিয়ে বিশ্বশান্তি বজায় রাখতে আসিয়ান দেশগুলির সহযোগিতা কামনা করেন নরেন্দ্র মোদী। মোদী বলেন,"গত এক দশকে ভারত ও আসিয়ান (India and ASEAN countries) দেশগুলির সম্পর্কে নতুন মাত্রা দিয়েছে অ্যাক্ট ইস্ট পলিসি।" ভারতের তরফে নেওয়া উদ্যোগগুলিও একে একে বক্তব্যে তুলে ধরেন মোদী।

মোদী আরও বলেন, "আসিয়ান দেশগুলির মধ্যে সিঙ্গাপুরের সঙ্গে সর্বপ্রথম ফিনটেক যোগাযোগ গড়ে তুলেছে ভারত। এখন সেই ধারণায় এগোচ্ছে বাকি দেশগুলিও। আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সরাসরি আকাশপথে যোগাযোগ রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হবে ব্রুণেইও।"

ভারত ও আসিয়ান দেশগুলির বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন তহবিলে ৩০ মিলিয়ন মার্কিন ডলারও দান করেছে ভারত। এছাড়াও গ্রিন ফান্ড ও ডিজিটাল ফান্ডেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আসিয়ান সম্মেলনেও বিশ্বশান্তির সপক্ষে সায় ভারতের। চিনের আগ্রাসনকে নজরে রেখেই মোদীর বার্তা, "ভারত শান্তিপ্রিয় দেশ। বিশ্বের বহু দেশে হিংসা, অশান্তি বিরাজমান। এমতাবস্থায় ভারত ও আসিয়ান দেশগুলির মধ্যে পারস্পারিক সহযোগিতা, বন্ধুত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+