Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Modi in Kuwait: কুয়েতের সংবাদসংস্থায় সাক্ষাৎকার মোদীর, বাণিজ্যে সুসম্পর্ক ফেরাতে শান; যুদ্ধ বন্ধ নিয়েও বার্তা

দুই দিনের ঐতিহাসিক সফরে কুয়েতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'Hala Modi' নামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কুয়েত ও ভারতের সম্পর্ক (India Kuwait Relation) আরও মজবুত করার বার্তা দিয়েছেন তিনি। রবিবার এক্স হ্যান্ডেলে কুয়েতের সংবাদ সংস্থার সঙ্গে তাঁর সাক্ষাৎকারের মুহূর্ত শেয়ার করলেন নরেন্দ্র মোদী।

ভারত ও কুয়েতের মধ্যে সম্পর্ক বিস্তৃত ও বহুমুখী (Multifaceted) বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী। দুই দেশের ইতিহাস থেকে সংস্কৃতি ও পারস্পারিক আদানপ্রদানে ভারত ও কুয়েতের সম্পর্ক বহুদিনের বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।

MODI

শক্তি উৎপাদন, বাণিজ্য ও বিনিয়োগে দুই দেশের মজবুত সম্পর্ক রয়েছে। কুয়েতে প্রবাসী ভারতীয়দের বসবাস দুই দেশের বন্ধুত্বকে আরও নিবিড় করে তুলেছে। কুয়েতের সংবাদ সংস্থা কুনার (KUNA) সঙ্গে সাক্ষাৎকারে এধরনের একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন মোদী।

কুয়েতের সংবাদ সংস্থার তরফে মোদীর সঙ্গে কুনার ডিরেক্টর জেনালেন ফতমা-আল-সালেমের সাক্ষাৎকারের মুহূর্ত শেয়ার করা হয়। এক্স হ্যান্ডেলে সেই পোস্ট শেয়ার করেন মোদী। এর আগে কুয়েতের আমিরের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছিলেন মোদী। আরব উপসাগরীয় কাপের উদ্বোধনী অনুষ্ঠানের সময় ওই সাক্ষাতে তিনি আনন্দিত বলেও জানান মোদী।

বিগত ৪৩ বছরে এই প্রথম এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী কুয়েতের মাটিতে পা রাখলেন। কুয়েতের আমিরের আমন্ত্রণে সাড়া দিয়ে ২৬ তম আরব উপসাগরীয় কাপের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দেন মোদী।

শেষবার ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ১৯৮১ সালে কুয়েত সফরে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী (Indira Gandhi)। কুয়েতে গিয়ে ভারতের সঙ্গে বাণিজ্যে সুসম্পর্ক (Trade Relations) ফিরিয়ে আনার পক্ষে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কুয়েতের সংবাদসংস্থায় সাক্ষাৎকারে যুদ্ধের প্রসঙ্গ নিয়েও কথা বলেন নরেন্দ্র মোদী। ইউক্রেন ও গাজায় যত দ্রুত সম্ভব শান্তি ফেরাতে উদ্যোগে ভারতও সহায়তা করবে বলে জানান মোদী। যুদ্ধ করে সমস্যার সমাধানসূত্র খোঁজা যায় না বলে ফের একবার বার্তা মোদীর। স্বাধীন প্যালেস্তাইন গঠন করতেও দ্বিপাক্ষিক সমাধানসূত্র খুঁজতেও ভারত সমর্থন জানাবে বলে বক্তব্য রাখেন মোদী।

ভারতে অপরিশোধিত তেলের ষষ্ঠ বৃহৎ সরবরাহকারী ও চতুর্থ বৃহৎ এলপিজি সরবরাহকারী কুয়েত। মোদী জানান, ভারতও বিশ্বের বাজারে সর্ববৃহৎ শক্তি, তৈল ও এলপিজির আমদানিকারক হয়ে উঠছে। কাজেই কুয়েতের সঙ্গে ভারতের সম্পর্ক আগামিদিনে আরও মজবুত হয়ে উঠবে।

বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের ভাণ্ডারের মোট ৬.৫ শতাংশ রয়েছে কুয়েতের কাছে। সেদিকটি মাথায় রেখেই এদিন তাৎপর্যপূর্ণ বার্তা দেন মোদী। সাক্ষাৎকারে 'মেড ইন ইন্ডিয়া' অর্থাৎ দেশেই তৈরি পণ্যের কুয়েতে রপ্তানি নিয়ে আনন্দ প্রকাশ করেন মোদী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+