COP26: 'জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ ভারতের কৃষিকাজে', এভাবে ভাষণ শুরু করে বিশ্বদরবারে কোন বার্তা মোদীর
বিশ্বের তাবড় নেতারা এদিন ব্রিটেনের গ্লাসগো শহরে বিশ্বের জলবায়ু পরিবর্তন বিষয়ক সিওপি ২৬ শীর্ষক সম্মেলনে যোগ দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিকে এদিন জলবায়ু পরিবর্তনের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে সামনে আসা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

জলবায়ু পরিবর্তন ভারতে বড় চ্যালেঞ্জ
এদিন বিশ্ব দরবারে বক্তব্য রাখতে উঠে জলবায়ু পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের কাছে কৃষিকাজের দিক থেকে জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ। মোদী বলেছেন, অভিযোগ সেভাবে কখনওই গুরুত্ব পায়নি যতটা প্রশমন পেয়েছে জলবায়ু পরিবর্তনের নিরিখে এদিন মোদী বলেন, বহু উপজাতি এমন রয়েছে যারা জানে জলবায়ুর পরিবর্তনের সঙ্গে কীভাবে মানিয়ে নিয়ে বসবাস করতে হবে। তাদের গতিবিধি ও জীবনধারণ সিলেবাসে রাখা উচিত বলে বর্ণনা করেন মোদী।

উন্নয়নশীল দেশগুলিকে নিয়ে বার্তা
এদিন বিশ্বের উন্নয়নশীল দেশে জলবায়ু পরিবর্তন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন ইস্যু ও চ্যালেঞ্জের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এদিন ভারতের প্রধানমন্ত্রী বলেন, পানীয় জল থেকে বাড়ি নির্মাণ সমস্ত বিষয়কে জলবায়প নিরিখে স্থিতিস্থাপক করে গড়ে তুলতে হবে। ভারতে ট্যাপ ওয়াটার মিশন থেকে ক্লিন ইন্ডিয়া মিশন, ক্লিন কুকিং ফুয়েল ফর অল-এর মতো প্রকল্পের দ্বারা যেমন নাগরিকদের চাহিদা মেটানো হয়েছে, তেমনই 'অ্যাডাপটেশন'এর নীতিও পালন করা হয়েছে। উন্নয়নের লক্ষ্যে অ্যাডাপটেশন একটি বড় ভূমিকা পালন করছে বলে নিজের ভাষণে উল্লেখ করেছেন মোদী।

সম্মেলনের ফাঁকে বৈঠক
এদিকে, সিওপি২৬ সম্মেলনর ফাঁকে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। এদিন বিদেশ সচিব অরিন্দম বাগচি একটি টুইটে জানিয়েছেন যে, ২০৩০ সালের রোডম্যাপ তৈরিতে এদিন সিওপি ২৬ সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত করার জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী ধন্যবাদ জ্ঞাপন করেন।

জলবায়ু পরিবর্তন নিয়ে জনসন-বাইডেন বার্তা
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, জলবায়ু বিষয়ে সচেতন তাঁর প্রশাসন দিন রাত এক করে নিজের প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করতে উদ্যোগী। মার্কিন যুক্তরাষ্ট্রে দূষণ ৫০ থেকে ৫২ শতাংশ কমিয়ে ২০০৫ এর নিচে নামানোর লক্ষ্য়মাত্রা রয়েছে ২০৩০ সালের মধ্যে। আর সেই লক্ষ্যমাত্রা পূরণে বাইডেন প্রশাসন যে কাজ করে চলেছে তা জানান দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্ব দূষণের বিরুদ্ধে লড়াই নিয়ে এদিন একজোট হওয়ার বার্তা দেন বাইডেন। এর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনস জানান, উন্নততর বিশ্বের কাছে সময় এসে গিয়েছে জলবায়ু পরিবর্তন নিয়ে দায়িত্ববান হয়ে ভাবনা চিন্তা করার। জলবায়ু পরিবর্তন নিয়ে শুধু একটিই সিওপি ২৬ সম্মেলন করলে চলবে না। এখানেই থেমে গেলে জনরোষ যে জারি থাকবে তা এদিন স্মরণ করিয়ে দেন ব্রিটেনের প্রেসিডেন্ট।












Click it and Unblock the Notifications