Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Modi In USA: কমলা হ্যারিসকে নিয়ে নরেন্দ্র মোদীর কোন বক্তব্যে করতালির ঝড়? সামোসা ককাস কী?

Modi In USA: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক বক্তব্যে অন্য মাত্রা যোগ করল সামোসা ককাসের (Samosa Caucus) বিষয়টি। সামোসা ককাস সম্পর্কে জানতে গুগল সার্চেও ঝড় উঠেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ-সহ অনেকেরই রয়েছে ভারতীয় যোগ। তাঁদের পূর্বসূরীদের সঙ্গে ভারতের নাড়ির টানের কথা উত্থাপন করে স্বভাবসিদ্ধভাবেই সকলের মন জিতে নিলেন প্রধানমন্ত্রী। উঠল করতালির ঝড়।

নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্ছ্বসিত প্রশংসা করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নানা কৃতিত্বের। মোদী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েক লক্ষ নাগরিক রয়েছেন যাঁদের সঙ্গে ভারতের যোগ রয়েছে। তাঁদের কয়েকজন এই চেম্বারেও রয়েছেন। এরপরই মোদী কমলা হ্যারিসকে দেখিয়ে বলেন, আমার ঠিক পিছনে যিনি রয়েছেন, তিনি ইতিহাস গড়েছেন। উঠে দাঁড়িয়ে সকলে মোদীর এই বক্তব্যে সাধুবাদ জানান।

নরেন্দ্র মোদী

উল্লেখ্য, কমলা হ্যারিসের মা শ্যামলা গোপালন হ্যারিসের জন্ম ভারতে। চেন্নাই থেকে তিনি ষাটের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানেই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন ডোনাল জে হ্যারিসের সঙ্গে। ডোনাল্ডের জন্ম জামাইকায়। হ্যারিসের কথায় তাঁর ভারতীয় যোগের বিষয়টি বারবার উঠে এসেছে। তিনি ভারতের সঙ্গে তাঁর সুদৃঢ় সম্পর্ক। ২০২০ সালে ভাইস প্রেসিডেন্ট হন হ্যারিস। প্রথম মহিলা, প্রথম আফ্রিকান-আমেরিকান মহিলা এবং ভারতীয় যোগ থাকা প্রথম মহিলা হিসেবে।

মোদীর কথায়, এই হাউসে সামোসা ককাসের বিষয়টি সম্পর্কে জানতে পারলাম। আশা করি, এই আবহ আরও বিকশিত হবে। ভারতের বৈচিত্র্যপূর্ণ খাদ্যসম্ভারের আরও নাম দিয়ে এমন অনেক নামকরণও হবে। উল্লেখ্য, সামোসা হলো সিঙাড়া। সেই সিঙাড়ার নামে রাজনৈতিক দলের সংগঠনী কমিটি বা সমিতির মার্কিন যুক্তরাষ্ট্রে নামকরণ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

নরেন্দ্র মোদী

দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারতের সঙ্গে পূর্বপুরুষদের যোগ থাকা যাঁরা মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছেন তাঁদের বোঝাতেই ভারতের জনপ্রিয় খাবারের নামে এই Samosa Caucus নামকরণ। মোদী বলেন, আমেরিকা ও ভারতের মহান ব্যক্তিবর্গের জীবন-কাহিনির মাধ্যমে আমরা দুই দেশের নাগরিকরাই একে অপরকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করি।

সামোসা ককাস নামটি দিয়েছেন রাজা কৃষ্ণমূর্তি। মার্কিন কংগ্রেসে ইন্দো-আমেরিকান জনপ্রতিনিধিদের সংখ্যা বাড়াতেই নামকরণ। কমলা হ্যারিস ছাড়াও এতে রয়েছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভের ড. অমি বেরা, রো খান্না, রাজা কৃষ্ণমূর্তি ও প্রমিলা জয়পাল। সকলেই ডেমোক্র্যাটিক পার্টির। বেরা, খান্না ও জয়পাল নভেম্বরে পুনর্নির্বাচিত হবেন। বছর ৫৫-র বেরা মার্কিন কংগ্রেসে চারটি টার্ম ধরে রয়েছেন।

আগামী দিনে মার্কিন কংগ্রেসে ইন্দো-মার্কিন জনপ্রতিনিধির সংখ্যা আরও বাড়তে চলেছে। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মার্কিন কংগ্রেসের জয়েন্ট সেশনে দু-বার বক্তব্য রাখলেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু ছাড়া এই কীর্তি আর কারও নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+