প্রতিবেশী হাসিনাকে ইদের শুভেচ্ছা জানালেন মোদী, ব্রাত্য রইলেন ইমরান!

বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে কুরবানির ইদ। এই উপলক্ষে প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের তরফ থেকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে সেদেশের স্বাস্থ্য ব্যবস্থা ও করোনা ভাইরাস নিয়ে লড়াইয়ে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। যদিও আর এক প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান অথবা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা জানিয়েছেন এমনটা শোনা যায়নি।

হাসিনাকে শুভেচ্ছা

হাসিনাকে শুভেচ্ছা

শনিবার সারা দেশজুড়ে পালিত হচ্ছে ইদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানাতে গিয়ে বলেছেন, দু'দেশের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংযোগ রয়েছে।

সাহায্যের আশ্বাস বাংলাদেশকে

সাহায্যের আশ্বাস বাংলাদেশকে

একইসঙ্গে করোনা বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ যেভাবে পদক্ষেপ করেছে তাতে শেখ হাসিনা সরকারের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। একইসঙ্গে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

ইদের শুভেচ্ছা

ইদের শুভেচ্ছা

ইদের শুভেচ্ছা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, শান্তির বার্তা যেন ছড়িয়ে পড়ে এই উৎসবের মাধ্যমে। একই সঙ্গে দুই দেশের সমাজে সংহতি গড়ে উঠুক, দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও গাঢ় হোক।

ব্রাত্য ইমরান!

ব্রাত্য ইমরান!

যদিও প্রতিবেশী আর এক ইসলামিক রাষ্ট্র পাকিস্তানকে অথবা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে কুরবানির ইদের শুভেচ্ছা জানাতে শোনা যায়নি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+