Pm Modi Education: কেমন ছিলেন মোদী পড়াশোনায়? 'ফাঁস' করলেন বর্ষীয়ান এই সাংবাদিক
Pm Modi Education: আমি সেই সময় মোদীকে চিনতাম যখন তিনি এমএ পড়ছিলেন! প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে যখন বিরোধীদের দলের নেতাদের মধ্যে সমালোচনা শোনা যায় তখন স্মৃতি চারণ করতে গিয়ে এই কথাই বললেন এক বর্ষীয়ান সাংবাদিক।
এক সাক্ষাৎকারে শিলা ভাট নামে ওই সাংবাদিক উল্লেখ করেছেন, কীভাবে মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বারবার তাঁকে কটাক্ষ করা হয়েছে। তিনি বলেন, ১৯৮১ সালে মোদীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়। তখন তিনি স্নাতকত্তরে দ্বিতীয় বর্ষের ছাত্র। মোদী ও তাঁর দুজনেরই মেন্টার ছিলেন অধ্যাপক প্রবীণ শেঠ।

শিলা ভাট জানিয়েছেন, মোদী পড়াশোনা করতে ভালোবাসতেন। খুবই মেধাবি একজন ছাত্র ছিলেন। বর্ষীয়ান এই সাংবাদিক আরও উল্লেখ করছেন , তাঁর সেই সময়কার এক সহপাঠী বর্তমানে আইনজীবী। অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস বারবার যখন মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বার প্রশ্ন করছিলেন তখন ওই আইনজীবীকে মুখ খুলতে বলেছিলেন শীলা ভাট।
সেই আইনজীবী অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। উল্লেখ্য মোদীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জানতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিব্দ কেজরিওয়াল।
গুজরাত হাইকোর্ট গুজরাত বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেয় যাতে প্রধানমন্ত্রীর এমএ সংক্রান্ত তথ্য কেজরিওয়ালকে দেওয়া হয়।
একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানাও ধার্য করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীর। বলে রাখা প্রয়োজন, কেজরিওয়ালের সঙ্গে সুর মিলিয়েছিল কংগ্রেসও। তারাও প্রধানমন্ত্রীর শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ কটাক্ষ করে টুইট করেছিলেন।
“I met Modi in 1981 when he was doing his MA,” Veteran Journo Sheela Bhatt recalls PM’s student days#Modi #ANIPodcastWithSmitaPrakash #SheelaBhatt
— ANI (@ANI) July 13, 2023
Watch the full episode here: https://t.co/IMz0tvhuNX pic.twitter.com/6icGf2O6yz
কেজরিওয়াল দাবি করেন, মোদীর রেজাল্ট অনলাইনে পাওয়া যাবে বলে গুজরাত বিশ্ববিদ্যালয় যে দাবি করেছিল তা পাওয়া যায়নি। ফলে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন দিল্লির মুখ্যমন্ত্রী। আর এহেন তোপ-পাল্টা তোপের মধ্যেই প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান এই সাংবাদিক।












Click it and Unblock the Notifications