Brazil: রাষ্ট্রপতির প্রাসাদে হামলা চালাল বলসোনারোর সমর্থকরা, ব্রাজিলের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ মোদীর
Brazil: রাষ্ট্রপতির প্রাসাদে হামলা চালাল বলসোনারোর সমর্থকরা, ব্রাজিলের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ মোদীর
বিক্ষোভে উত্তাল ব্রাজিল। প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোর সমর্থকদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিযেছে রাজধানি ব্রাসিলিয়া। বলসোনারোর সমর্থকরা একাধিক সরকারি অফিসে ভাঙচুর চালিয়েছে। এমনকী প্রেসিডেন্টের প্রাসাদেও হামলা চালিয়েছে তারা। ব্রাজিলের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী।

বিক্ষোভে ফুঁসছে ব্রাজিল। দেশের বর্তমান রাষ্ট্রপতির সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্টের বিবাদের জেরে উত্তাল গোটা দেশ। ব্রিিজলের রাজধানী ব্রাসিলিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোর সমর্থকরা। তাঁরা বর্তমান রাষ্ট্রপতির অপসারণ দাবি করেছে। গতকাল বিক্ষোভ চরম পর্যায়ে উঠেছে ব্রাসিলিয়ার একাধিক সরকারি বাড়িতে ভাঙচুর চালিয়েছে বলসোনারের বিক্ষোভকারীরা। এমনকী প্রেসিডেন্টের প্রাসাদেও হামলা চালিয়েছে তারা।
ধুন্ধুমার চলছে ব্রাজিল জুড়ে। বিক্ষোভকারীদের হঠাতে অভিযান চালিয়েছে ব্রাজিলের সেনাবাহিনী। গোটা শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে বিক্ষোভকারীরা। বলসোনারোর সমর্থকদের সঙ্গে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টের সমর্থদকদের একাধিক জায়গায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। বর্তমান প্রসিডেন্টের সমর্থকদের উপর হামলা চালানোর ঘটনাও ঘটেছে। গোটা ব্রাজিল জুড়ে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছে। ব্রাজিলের সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্টের প্লেনাল্টো প্রাসাদ থেকে দখলকারীদের সরাতে অভিযান শুরু করেছে ব্রাজিলের সেনাবাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হচ্ছে।
বিক্ষোভে উত্তাল ব্রাজিলের রাস্তায় চলছে দফায় দফায় সংঘর্ষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটাচ্ছে পুলিশ। প্রেসিডেন্টের প্যালেস থেকে বোমার শব্দও ভেসে আসতে শোনা গিয়েছে। ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট আরারাকোয়ারা এখন গিয়েছেন বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে। সেখান থেকে তিনি পুলিশ প্রশাসনকে পরিস্থিতি মোকাবিলায় একাধিক ক্ষেত্রে ছাড় দিয়েছেন। রাজধানী ব্রাসিলিয়ার পরিস্থিতি শান্ত করতে সবরকম পদক্ষেপ করার অনুমতি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
এদিকে ব্রাসিলিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেভাবে ব্রাজিলের রাজধানীতে দাঙ্গা এবং অশান্তির ঘটনা ঘটে চলেছে তা অত্যন্ত উদ্বেগজনক বলে টুইটে লিখেছেন তিনি। বলসোনারো ক্ষমতায় থাকাকালীন ব্রাজিলের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়েছিল ভারতের। একাক্ষিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল দুই দেশ। ব্রাজিলের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। বলসোনারোর সঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত সুসম্পর্ক ছিল।












Click it and Unblock the Notifications