PM Modi-Donald Trump: ভাবী প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন নরেন্দ্র মোদীর! জানেন দীর্ঘক্ষণ দুজন কী আলোচনা করলেন

PM Modi called Donald Trump: শুধু সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েই চুপ থাকলেন না! একেবারে ফোন করে 'বন্ধু' ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) । ফের একবার মার্কিন মসনদে বসতে চলেছে ট্রাম্প। ম্যাজিক ফিগারের অনেক বেশি আসন তাঁর দখলে। আর তা স্পষ্ট হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন রিপাবলিকানরা।

প্রেসিডেন্ট হিসাবে জয় (US Presidential Election 2024) পাওয়ার পর ইতিমধ্যে একাধিক দেশ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন মোদীও। কিন্তু বন্ধুর জয়ের আনন্দকে শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যেই আটকে রাখলেন না। ফোন করে ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।

PM Modi called Donald Trump

দীর্ঘক্ষণ দু'জনের মধ্যে কথা হয় বলে জানা যাচ্ছে। এমনকি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে ভারত এবং আমেরিকা একযোগে কাজ করবে বলে জানানো হয়। ইতিমধ্যে এই বিষয়ে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি টুইটও করেছেন নরেন্দ্র মোদী।

যেখানে ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে লিখছেন, দুজনের মধ্যে ভালো আলোচনা হয়েছে। দারুণ জয়ের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। প্রযুক্তি, প্রতিরক্ষা, মহাকাশ এবং অন্যান্য ক্ষেত্রে ভারত এবং আমেরিকা একসঙ্গে কাজ করবে বলেও সোশ্যাল মিডিয়ায় উল্লেখ প্রধানমন্ত্রীর।

PM Modi called Donald Trump: ঠিক কি লিখলেন প্রধানমন্ত্রী?

অন্যদিকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপে তিনি জানিয়েছেন, গোটা বিশ্ব প্রধানমন্ত্রী মোদীকে ভালোবাসে। শুধু তাই নয়, তিনি একজন ভালো মনের মানুষ বলেও উল্লেখ করেছেন বলে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খুবই ভালো। মার্কিন প্রেসিডেন্ট পদে থাকাকালীন একাধিকবার দুজনের দেখা হয়। এমনকি ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পকে রোড শো করতেও দেখা যায়।

স্বভাবতই ট্রাম্পের জয়ে খুশি মোদীর। আর তা জয় নিশ্চিত হতেই সোশ্যাল মিডিয়ায় পুরানো ছবি পোস্ট করে বার্তা দেন মোদী। মোদী লেখেন, "নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা। বিশ্বের দরবারে ভারত ও আমেরিকা যুক্তরাষ্ট্রের (India and US) মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অবস্থান আরও সুদৃঢ় করতে যৌথভাবে আমরা কাজ করব বলে আশা রাখছি। বিশ্বশান্তি, স্থিতাবস্থা ও শ্রীবৃদ্ধি আনতে একসঙ্গে কাজ করব।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+