প্রধানমন্ত্রী মোদী পৌঁছলেন পোল্যান্ডে, সাড়ে চার দশক পরে তৈরি হল এক নয়া ইতিহাস
পোল্যান্ডের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিনি পোল্যান্ডে পৌঁছেছেন। ভারতের প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৪৫ বছরের মধ্যে এই প্রথম কোনও ভারতীয় নেতা মধ্য ইউরোপ সফর করলেন।
পোল্যান্ড তাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০ তম বার্ষিকী উদযাপন করছে। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমন্ত্রণ বার্তা আসে। প্রধানমন্ত্রী যাওয়ার বার্তা সেই দেশে থাকা প্রবাসীদের মধ্যে পৌঁছে যায়।

প্রধানমন্ত্রী যেখানে থাকবেন, প্রবাসী ভারতীয় সদস্যরা সেখানে আগেই পৌঁছে গিয়েছিলেন। তাদের মধ্যে আলাদা উচ্ছ্বাস ধরা পড়ে। ভারত - পোল্যান্ড দুই দেশের বৈদেশিক সম্পর্ক আরও উন্নত হবে৷ আগামী দিনে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিস্তার করছে। পোল্যান্ড থেকে ভারতে বিনিয়োগ হবে। এই কথাই মনে করছেন পোল্যান্ডে থাকা ভারতীয় বংশোদ্ভূত নাগরিক রাজপাল সাবনানি।
ভারতের প্রধানমন্ত্রী পোলিশ নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন। সেখানে প্রবাসী ভারতীয়রাও থাকবেন। পোল্যান্ড সফর শেষ করার পর, প্রধানমন্ত্রী মোদী ইউক্রেন যাবেন। রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে তিনি ইউক্রেন যাবেন।
বৃহস্পতিবার পোল্যান্ডে যাওয়ার আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি ওয়ারশ-এর সঙ্গে ভারতের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলবেন। ইউক্রেনের পরিস্থিতি নিয়েও কথা হবে।
পোল্যান্ড মধ্য ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি। ভারত ও পোল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও মজবুত করার বার্তা দেওয়া হবে এই সফরে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য অনুমান করা হয়েছে ছয় বিলিয়ন ডলার।
পোল্যান্ডকে মধ্য ও পূর্ব ইউরোপে ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার করে তুলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দিনের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন পোল্যান্ডের রাষ্ট্রনেতার সঙ্গে। পোল্যান্ডে ভারতীয় রাষ্ট্রদূত নাগমা মোহাম্মদ মল্লিক সংবাদ সংস্থা পিটিআইকে এই কথা বলেছেন।
এমইএ অনুসারে, আইটি থেকে ফার্মাসিউটিক্যালস, ফার্ম ভেহিকেল, ইলেকট্রনিক্স, ইস্পাত, ধাতু এবং রাসায়নিকের মতো খাতে পোল্যান্ডে বেশ কয়েকটি ভারতীয় কোম্পানি ব্যবসা করছে। ভারতেও পোল্যান্ডের ৩০ টি কোম্পানি রয়েছে। পোল্যান্ডে এই মুহূর্তে ২৫ হাজার ভারতীয়, প্রবাসী ভারতীয় রয়েছে। পাঁচ হাজার পড়ুয়া রয়েছে সেই দেশে।












Click it and Unblock the Notifications