প্রধানমন্ত্রী পদে শপথ, ফের একবার পাকিস্তানের 'ক্যাপ্টেন' ইমরান খান

নজির গড়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন প্রাক্তন ক্রিকেটার ইমরান খান। দেশের ২২তম প্রধানমন্ত্রী হলেন তিনি। এদিন তাঁকে শপথগ্রহণ করান রাষ্ট্রপতি মামুম হুসেন।

নজির গড়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন প্রাক্তন ক্রিকেটার ইমরান খান। দেশের ২২তম প্রধানমন্ত্রী হলেন তিনি। এদিন তাঁকে শপথগ্রহণ করান রাষ্ট্রপতি মামুম হুসেন।

ফের একবার পাকিস্তানের ক্যাপ্টেন ইমরান খান

এদিন শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয় পাকিস্তানের সময় সকাল ১০টা থেকে। কালো শেরওয়ানি পরে ইমরান শপথ নেন। সময়ে তিনি পৌঁছে যান ইসলামাবাদের রাষ্ট্রপতি ভবন আইয়ান-ই-সদরে। সঙ্গে ছিলেন সদ্য প্রাক্তন স্ত্রী বুশরা মানেকা।

জাতীয় সঙ্গীত ও পবিত্র কোরানের ভাষ্যপাঠের পর অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ছিলেন কেয়ারটেকার প্রধানমন্ত্রী নাসিরুল মুল্ক, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসার কাইসের, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, বায়ুসেনা প্রধান মুজাহিদ আনোয়ার খান ও নৌসেনা প্রধান জাফর মাহমুদ আব্বাসী।

ভারত থেকে অতিথি হিসাবে ক্রিকেটারদের মধ্যে গিয়েছিলেন নভজোত সিং সিধু, এছাড়া পাকিস্তানি ক্রিকেটার রামিজ রাজা, ওয়াসিম আক্রমরা হাজির ছিলেন।

ইমরান খান ১৯৯২ সালে পাকিস্তানকে ক্রিকেট বিশ্বকাপ জিতিয়েছিলেন অধিনায়ক হিসাবে। তারপর তিনি অবসর নেন ও কয়েক বছরের মধ্যেই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। দীর্ঘ দুই দশকের পথ পেরিয়ে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর তখতে বসেছেন। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সবচেয়ে বেশি আসন পেয়ে ইমরানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ সরকার গড়ার ডাক দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+