পাক আকাশ এড়িয়েই কিরঘিজস্থান পৌঁছলেন প্রধানমন্ত্রী

‌দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম কোনও আন্তর্জাতিক সামিটে অংশ নেবেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নির্ধারিত সময়েই তিনি কিরঘিজস্থান পৌঁছন।

‌দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম কোনও আন্তর্জাতিক সামিটে অংশ নেবেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নির্ধারিত সময়েই তিনি কিরঘিজস্থান পৌঁছন। সেখানকার রাজধানী বিশকেকে এসসিও সামিটে যোগ দেবেন তিনি। এদিন কিরঘিজস্থানের মানস বিমান বন্দরে অবতরণ করে মোদীর বিমান। তাঁকে সেখানে স্বাগত জানান সেখানকার শীর্ষ আধিকারিকরা।

পাক আকাশ এড়িয়েই কিরঘিজস্থান পৌঁছলেন প্রধানমন্ত্রী

সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত দেশের প্রতিনিধিরাও যোগ দিচ্ছেন এই সামিটে। রাশিয়া, চিন, কাজাখস্তান, কিরঘিজস্থান, তাজাকিস্তান, উজবেকিস্তা এবং পাকিস্তানের রাষ্ট্রপ্রধানরা থাকবেন এই সামিটে। আজই মোদীর বৈঠক করার কথা রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে। সব দেশের রাষ্ট্র প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর মোদী কথা বলবেন কিরঘিজ প্রেসিডেন্ট সুরনবে জিনবেকভের সঙ্গে। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি নিয়েই এই বৈঠক হওয়ার কথা।

এই সামিটেই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এক টেবিলে বসার কথা মোদীর। তবে সেখানে দুই দেশের শান্তি আলোচনার বিষয় থাকবে না বলে ভারত আগে থেকেই স্পষ্ট করে দিয়েছে। সেই সুযোগ যাতে তৈরি না হয় সেকারণেই পাকিস্তানের অনুগ্রহ না নিয়েই ভায়া ওমান হয়ে কিরঘিজস্থানে পৌঁছেছে প্রধানমন্ত্রীর বিমান। যদিও মোদীর এসসিও সামিটে যোগ দিতে যাওয়ার জন্য ভারতের পক্ষ থেকে পাকিস্তানের কাছে আকাশ পথ ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল। তাতে অনুমদনও দিয়েছিল পাকিস্তান। কিন্তু ভারত সে অনুগ্রহ নেয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+