থেরেসা মে-কে খুনের চেষ্টা, আতঙ্ক লন্ডনে, কী বলছে ব্রিটিশ পুলিশ
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-কে খুনের চেষ্টা করছিল এমন দু'জন ব্যক্তিকে গত সপ্তাহে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-কে খুনের চেষ্টা করছিল এমন দু'জন ব্যক্তিকে গত সপ্তাহে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ। বুধবার ওয়েস্টমিনস্টার আদালতে এদের তোলা হবে। সন্ত্রাসবাদ সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত নভেম্বরের ২৮ তারিখে লন্ডন মেট্রোপলিটন পুলিশ এদের গ্রেফতার করে। একজনের নাম নাইমুর জাকারিয়া রেহমান (২০)। সে উত্তর লন্ডনের বাসিন্দা। অন্যজনের নাম মহম্মদ আকিব ইমরান (২১)। সে দক্ষিণ-পূর্ব বার্মিংহ্যামের বাসিন্দা।
ডাউনিং স্ট্রিটে আইইডি দিয়ে প্রথমে হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরে থেরেসা মে-র উপরে হামলার ছক কষা হয়েছিল। এমনটাই দাবি ব্রিটিশ পুলিশের।
শুধু থেরেসা মে-র উপরে হামলা বা আক্রমণই নয়, এমন বেশ কয়েকটি সন্ত্রাসবাদী হামলা জঙ্গিরা করার চেষ্টা করছে বলে দাবি করেছে লন্ডন পুলিশ। গত ১২ মাসে অন্তত ৯টি জঙ্গি হামলার ঘটনা রোখা সম্ভব হয়েছে বলে ব্রিটিশ পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications