আর এক মডেল-অভিনেত্রী ক্যারেনের সঙ্গে ট্রাম্পের যৌন কেচ্ছা প্রকাশ্যে

আর এক অভিনেত্রী ট্রাম্পের সঙ্গে তাঁর যৌনকেচ্ছা সামনে এনে মুখ খুলেছেন।

পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলস কাণ্ডেই বিপদ ঘণ্টা বেজে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার একেরপর এক অভিযোগে ট্রাম্পের পরিবারে অসান্তির মেঘ, হোয়াইট হাউসেও শান্তি নেই। তার উপরে গোদের উপরে বিষফোঁড়ার মতো আর এক অভিনেত্রী ট্রাম্পের সঙ্গে তাঁর যৌনকেচ্ছা সামনে এনে মুখ খুলেছেন।

এবার সামনে ক্যারেন

এবার সামনে ক্যারেন

প্লে বয় ম্যাগাজিনের মডেল-অভিনেত্রী ক্যারেন ম্যাকডোগালের দাবি, তিনি ট্রাম্পের সঙ্গে যৌন সঙ্গম করেছেন। শুধু তাই নয়, সঙ্গমের সময় ট্রাম্প তাঁর মেয়ে ইভাঙ্কার সঙ্গে ক্যারেনের তুলনা টানেন বলেও দাবি করা হয়েছে।

ইভাঙ্কার সঙ্গে তুলনা

ইভাঙ্কার সঙ্গে তুলনা

ক্যারেন সাংবাদিক অ্যান্ডারসন কুপারকে দেওয়া সাক্ষাতকারে জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে যৌন সঙ্গমের পরে তাঁর সঙ্গে ইভাঙ্কার তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ক্যারেন ইভাঙ্কার মতোই সুন্দরী বলে নাকি জানান ট্রাম্প।

ফটোশ্যুটে আলাপ

ফটোশ্যুটে আলাপ

ট্রাম্পের সঙ্গে একটি ফটোশ্যুটের সময়ে প্লেবয় ম্যানসনে ক্যারেনের আলাপ হয়। তারপরে দুজনে যৌনতায় লিপ্ত হন। ট্রাম্প টাকা অফার করলে ক্যারেন রেগে গিয়ে সেই প্রস্তাব নাকচ করেন বলেও জানিয়েছেন।

একাধিকবার মিলন

একাধিকবার মিলন

বিস্ফোরক দাবি করে ক্যারেন জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে একাধিকবার যৌন মিলন করেছেন তিনি। এবং প্রতিবারই আশ্চর্যভাবে মিলনের সময় ইভাঙ্কার প্রসঙ্গ টেনে আনতেন ট্রাম্প। ইভাঙ্কার রূপের সঙ্গে তুলনা করতেন।

 অস্বীকার ট্রাম্পের

অস্বীকার ট্রাম্পের

হোয়াইট হাউস সূত্রে এই খবর প্রকাশের পর সরাসরি তা অস্বীকার করা হয়েছে। শুধু ক্যারেন কেন, স্টরমি ড্যানিয়েলস সহ সমস্ত মহিলাদের অভিযোগই অস্বীকার করেছেন ট্রাম্প। এমনকী মেয়ের কথা বলা নিয়েও ট্রাম্প অস্বীকার করেছেন। অথচ দাবি করা হচ্ছে, মেয়ে ইভাঙ্কার শরীরের নাকি বারবার প্রসঙ্গ টেনেছেন ট্রাম্প। এমনকী তিনি তার মেয়ে না হলে ইভাঙ্কার সঙ্গে ডেট করতেন বলেও নাকি জানিয়েছেন।

ক্ষমাপ্রার্থী ক্যারেন

ক্ষমাপ্রার্থী ক্যারেন

একসময়ের নার্সারি স্কুল শিক্ষিকা ক্যারেন সুইমস্যুট প্রতিযোগিতা দিয়ে নজরে আসেন। ৪৭ বছরের ক্যারেন প্লেবয়ের হয়ে নব্বইয়ের দশকে কাজ করেছেন। ২০০৬ সাল নাগাদ ট্রাম্পের সঙ্গে ক্যারেনের দশ মাসের সম্পর্ক হয়েছিল বলে জানা গিয়েছে। এজন্য মেলানিয়া ট্রাম্পের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+