প্রয়াত 'প্লে বয়' ম্যাগাজিনের স্রষ্টা হিউ হেফনার , অবসান এক 'যৌন-বৈপ্লবিক' যুগের
মৃত্যুকালে হিউ হেফনারের বয়স হয়েছিল ৯১ বছর।
একটা সময় ছিল যখন যৌনবিষয়গুলি নিয়ে প্রাথমিক কৌতূহল নিরসনের উপায় ছিল সীমিত। পুরুষের যৌন ইচ্ছের ও কৌতূহলকে উস্কে দিয়ে ষাটের দশকে বাজারে আসে 'প্লে বয়' ম্য়াগাজিন। এই যুগান্তকারী ম্যাগাজিনের স্রষ্টা হিউ হেফনার প্রয়াত।

মৃত্যুকালে হিউ হেফনারের বয়স হয়েছিল ৯১ বছর। তাঁর প্রয়াণের সাথে সাথেই অবসান হল এক ইরোটিক বিনোদনের যুগের। তাঁর স্বেচ্ছাচারী জীবনের পাশাপাশি একটা বিরাট ব্যবসায়িক সাম্রাজ্যও গড়ে তুলেছিলেন তিনি।
টাইম ম্য়াগাজিন একসময়ে তাঁকে ' প্রফেট অব পপ হেডোনিজনম'-এর আখ্যা দিয়েছিল। ১৯৫৩ সালে এই ম্যাগাজিনটি চালু করেন। তৈরি হয় যৌনতা নিয়ে এক অভিনব সংস্কৃতি। সেই সংস্কৃতিতেই মজে ছিলেন বিশ্বজোড়া পুরুষরা। সেই সংস্কৃতিরক জনকের হাত ধরে যৌনতা এক অন্য় মাত্রায় পৌঁছেছিল যুগের বিভিন্ন সময়ে।












Click it and Unblock the Notifications