Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Toronto Airport: ভয়াবহ দুর্ঘটনা! উপুড় হয়ে উল্টে গেল যাত্রীসমেত বিমান, রানওয়েতে সংঘর্ষের জেরে আগুন

Toronto Airport: কানাডায় বিমান অবতরণের (Flight Landing) সময় ভয়াবহ দুর্ঘটনা। টরন্টো বিমানবন্দরে অবতরণের সময় উল্টে গেল বিমান। উপুড় (Upside Down) হয়ে রানওয়েতে সংঘর্ষ বিমানের। ভেতরে যাত্রী ছিলেন ৮০ জন। তাদের মধ্যে ১৭ জন গুরুতর আহত হয়েছেন। অল্পবিস্তর আহত হয়েছেন বাকিরাও। তবে আপাতত কোনও মৃত্যুর খবর মেলেনি।

কানাডার সবচেয়ে বড় শহর টরন্টো। সোমবার দুপুরে সেখানেই ৪ জন ক্রু সদস্য ও ৭৬ জন যাত্রী নিয়ে অবতরণ করছিল দ্য এনডেভর এয়ার ফ্লাইট ৪৮১৯। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনেপলিস (Minneapolis) থেকে আসছিল বিমানটি।

CANADA

টরন্টো বিমানবন্দরে ওই দুর্ঘটনায় গুরুতর আহত ১৭ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক (Critical)। তাদের মধ্যে একটি শিশু, একজন ষাটোর্ধ্ব ব্যক্তি ও একজন মধ্যবয়স্কা মহিলা রয়েছেন। অ্যাম্বুল্যান্স ও হেলিকপ্টারে করে সঙ্গে সঙ্গে আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।

যদিও কীভাবে সম্পূর্ণ উপুড় হয়ে উল্টে গেল বিমানটি, সেসম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। দমকা হাওয়ার সঙ্গে তুষারপাত হচ্ছে টরন্টোয়। দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে সেই আবহাওয়ার মধ্যেই কোনওক্রমে বেরিয়ে আসেন যাত্রীরা। সংঘর্ষের পরই ধোঁয়া বের হতে খাকে বিমানটি থেকে। দমকলবাহিনী পৌঁছ তা নেভানোর কাজ করে।

টরন্টো বিমানবন্দর কর্তৃপক্ষের মুখ্য নির্বাহী আধিকারিক ডেবোরা ফ্লিন্ট জানান, ঘটনায় অন্য কোনও বিমানের সঙ্গে সংঘর্ষ হয়নি। ঘটনা ঘটা মাত্রই জরুরিকালীন পরিস্থিতিতে ক্রু-দের তৎপরতা সত্যিই প্রশংসনীয়। মুহূর্তের মধ্যে তারা পৌঁছে গিয়ে উদ্ধারকাজে হাত লাগায়। যদিও যাত্রীদের কেউ কেউ নিজেরাই স্বজনদের সঙ্গে যোগাযোগ করে নেন।

দুর্ঘটনার পর বিমান পরিষেবা সাময়িক ব্যাহত হয়। প্রায় ২ ঘণ্টা পর স্থানীয় সময় অনুযায়ী ফের বিকেল ৫টায় শুরু হয় বিমান ওঠানামা। তবে দেরিতে চলাচল করছে বিমান। বিমান উল্টে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই ফেসবুকে পোস্ট করেছেন অনেকেই। তাতে দেখা যাচ্ছে, দুর্ঘটনা মাত্রই যাত্রীরা নিজেরাই বিমান থেকে নেমে আসছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+