ভারত থেকে মানব পাচারের অভিযোগ, ফ্রান্সে জোর করে নামানো হল এমিরেটসের বিমান
হঠাৎ করে দুবাই থেকে আসা এমিরেটসের বিমানের জরুরি অবতরণ করানো হল ফ্রান্সে। বিমানে প্রায় ৩০০ ভারতীয় যাত্রী ছিলেন। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, বিমানটি দুবাই থেকে বৃহস্পতিবার উড়েছিল। কিন্তু গোপন সূত্রে খবর পাওয়া যায় যে তাতে মানব পাচার করা হচ্ছে।
সঙ্গে সঙ্গে বিমানটিকে জোর করে ফ্রান্সে বিমানবন্দরে অবতরণ করানো হয়। টেকনিকাল গ্রাউন্ড দেখিয়ে বিমানটিকে ফ্রান্সের ভাট্রিবিমাববন্দরে অবতরণ করানো হয়। ফ্রান্সে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা বিষয়টি তাঁর খতিয়ে দেখছে। বিমানটি দুবাই থেকে নিকারগুয়া যাচ্ছিল।

বিমানটিতে ৩০৩ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ৩০০ জন ভারতীয় বলে জানা গিয়েছে। প্যারিসে ভারতীয় দূতাবাসের অফিসাররা ইতিমধ্যেই পৌঁছেছে ঘটনাস্থলে। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে মধ্য আমেরিকা দিয়ে কানাডায় অনুপ্রবেশের জন্যই নিকারগুয়া িনয়ে যাওয়া হচ্ছিল বিমানটিকে। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন বিমানের অধিকাংশ ভারতীয় যাত্রীই পাঞ্জব এবং গুজরাতের বাসিন্দা। তাদের জেরা করা হলে তারা জানিয়েছেন নিকারগুয়ায় বেড়াকতে যাচ্ছেন।
প্যারিস থেকে ১৫০ কিলোমিটার দূরে রয়েছে ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দর। সেখানে ফরাসী সীমান্ত রক্ষী বাহিনী সীমান্তে অনুপ্রবেশের কারণ দেখিয়ে অনায়াসেই কাউকে চারদিন পর্যন্ত আটকে রাখতে পারেন। সেটা বিভিন্ন কারণ দেখিয়ে ২৬ দিন পর্যন্ত করা যায় বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications