California Plane Crash: বহুতলের ছাদে ভেঙে পড়ল বিমান, আগুন ধরে গিয়ে মৃত ২; জখম ১৮
California Plane Crash: মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনা। বহুতলের (Building) ছাদে ভেঙে পড়ল বিমান। ফুলারটনের (Fullerton) অরেঞ্জ কাউন্টি শহরে দুপুর ২টো ৯ মিনিটে ঘটে বিমান দুর্ঘটনা। যার জেরে প্রাণ হারিয়েছেন (Death) ২ জন যাত্রী। বিমান দুর্ঘটনায় (Injured) জখম হয়েছেন ১৮ জন যাত্রী।
ফুলারটন পুলিশের মুখপাত্র জানান, জখম ১৮ জনের মধ্যে অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন যাত্রী। বাকি ৮ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ২ জন যাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। সংঘর্ষের জেরে বিমানে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। আশেপাশের এলাকাও খালি করে দেয় তারা।

ছবি সৌজন্য- pexels
যে বহুতলের সঙ্গে বিমানটির সংঘর্ষ হয়েছে, সেখানে সেলাই মেশিনের ও বহু বস্ত্র গোডাউনে মজুত ছিল বলে জানা গিয়েছে। বহুতলের দরজায় লেখা থেকে জানা গিয়েছে, মাইকেল নিকোলাস ডিজাইনস নামক ফার্নিচার প্রস্তুতকারক সংস্থার গোডাউন ছিল বহুতলটিতে। যদিও বিমানটি যাত্রীবাহী বিমান কি না তা নিয়ে ধন্দ রয়েছে। আহতরা বিমানে ছিল না কি বহুতলের ছাদে ছিল, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, চার আসন বিশিষ্ট সিঙ্গেল ইঞ্জিনের ওই বিমানটি টেক অফের কয়েক মিনিট বাদেই দুর্ঘটনার কবলে পড়ে। ওই এলাকার একটি দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্তের ছবি। সেখানে দেখা গিয়েছে, বিস্ফোরণ ঘটা মাত্রই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আমেরিকার বিখ্যাত ডিজনিল্যান্ড থেকে ১০ কিলোমিটারের দূরত্বে অবস্থিত ওই বিমানবন্দরটি।
লস অ্যাঞ্জেলসের ৪০ কিমি দক্ষিণ পূর্বে অবস্থিত ফুলারটনে প্রায় ১ লক্ষ ৪০ হাজার লোকের বাস। ফুলারটন মিউনিসিপ্যাল এয়ারপোর্টে একটিই রানওয়ে ও একটি হেলিপ্যাড রয়েছে। এলাকায় ঘন জনবসতি ও বিভিন্ন বাণিজ্যিক সংস্থার গুদামঘর রয়েছে বলে জানা গিয়েছে। সেখানেই এদিন বিমান ভেঙে পড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
তবে এই প্রথম নয়, এর আগেও ওই এলাকায় ভেঙে পড়েছিল বিমান। গত নভেম্বরে বিমানবন্দর থেকে আধ মাইল দূরে চার আসন বিশিষ্ট বিমান গাছের সঙ্গে ধাক্কা খেয়েছিল। উত্তরণের পরপরই কোনও কারণে জরুর অবতরণ করতে গিয়ে সংঘর্ষ হয় বিমানটির। ২ জন সেসময় সওয়ার ছিলেন বিমানে। ঘটনায় ২ জনই কমবেশি আহত হন।












Click it and Unblock the Notifications