মেলবোর্নে বিমান বিধ্বস্ত, নিহত ৫

অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি শপিং সেন্টারের ওপর একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে।

বিমানটি বিধ্বস্ত হবার পর দূর থেকে ধোঁয়া দেখা যায়।
Getty Images
বিমানটি বিধ্বস্ত হবার পর দূর থেকে ধোঁয়া দেখা যায়।

অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি শপিং সেন্টারের ওপর একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে।

নিহত পাঁচজনই ওই বিচক্রাফট বি২০০ কিং এয়ার উড়োজাহাজে ছিলেন, তারা সবাই তাসমানিয়ার কিং আইল্যান্ডের বাসিন্দা ছিলেন।

ভিক্টোরিয়া পুলিশ অ্যাসিসটেন্ট কমিশনার স্টিফেন লিন জানিয়েছেন, বিমানটি উড়ার কিছুক্ষণ পরেই হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায় এবং তা ওই শপিং সেন্টারের উপর আছড়ে পড়ে। বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

সেন্ট্রাল মেলবোর্নের ১৩ কিলোমিটার উত্তর পশ্চিমে এসেনডেন বিমানবন্দর সাধারণত হালকা যাত্রীবাহী উড়োজাহাজ ওঠানামার জন‌্য ব্যবহৃত হয়।

কমিশনার স্টিফেন লিন জানান, বিমান দুর্ঘটনার সময় ওই শপিং সেন্টারটি বন্ধ ছিল। ফলে হতাহতের সংখ্যা বাড়েনি।

বিমানটি আছড়ে পড়ে স্পটলাইট নামের একটি দোকানের ওয়‌্যারহাউজের ‍উপর। স্পটলাইটের একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের সব কর্মীই নিরাপদে আছেন।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+