পূর্ব আফগানিস্তানে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, হতাহত বহু

পূর্ব আফগানিস্তানে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, হতাহত বহু

পূর্ব আফগানিস্তানে তালিবান অধ্যুষিত এলাকায় ভেঙে পড়েছে যাত্রীবাহী বিমান। এমনই খবর পাওয়া গিয়েছে। গজনীর কাছে বিমানটি ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। প্রদেশ রাজ্যপালের মুখপাত্র আরিফ নুরি জানিয়েছেন, তালিবান অধ্যুষিত এলাকায় দুপুর ১টা ১০ মিনিট নাগাদ বিমানটি ভেঙে পড়ে। তবে হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। বিমানটিতে কতজন যাত্রী ছিলেন সেটাও এখনও জানা যায়নি।

পূর্ব আফগানিস্তানে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, হতাহত বহু

এদিকে আরিয়ানা এয়ারলাইন্সের পক্ষ থেকে তাঁদের ওয়েবসাইটে এই ধরনের কোনও দুর্ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। জানানো হয়েছে তাঁদের বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে। হিন্দুকুশ পর্বতমালার কাছেই রয়েছে গজনী এই সময় তীব্র ঠান্ডা সেখানে। যার কারণে উদ্ধারকাজ ব্যহত হতে পারে বলে অশঙ্কা করা হচ্ছে।

এর আগে ২০০৫ সালে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটেছিল আফগানিস্তােন। প্রচণ্ড তুষারপাতের কারণে হেরাট থেকে কাবুল যাওয়ার পথে কাম এয়ার ফ্লাইট ভেঙে পড়েছিল। তারপরে তালিবানদের সঙ্গে যুদ্ধের কারণে একাধিক বায়ুসেনার বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+