Plane Crash: শপিং মলের উপর ভেঙে পড়ল আস্ত বিমান, প্রবল বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বলে উঠল আগুন

Plane Crash: গত কয়েকদিন আগেই মাঝ আকাশে একটি বিমান আর কপ্টারের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। যা নিয়ে কড়া মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই রেশ কাটতে না কাটতেই ফের বিমান দুর্ঘটনা। শপিং মলের উপর ভেঙে পড়ল একটি ছোট বিমান। এরপরেই তাতে প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং পরপরেই তাতে আগুন ধরে যায়।

এখনও পর্যন্ত ঠিক কতজনের মৃত্যু ঘটেছে এই ঘটনায় তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পরেই একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিমানটিতে দুজন ছিলেন। অন্যদিকে বিমানটি যে শপিং মলের উপর ভেঙে (Plane Crash) পড়েছে ঘটনার সময় সেখানে বহু মানুষের ভিড় ছিল।

Plane Crash

ফলে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলসম্পূর্ণ ভাবে ঘিরে রেখেছে স্থানীয় পুলিশ প্রশাসন। ফিলাডেলফিয়া অফিস অফ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট তাদের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, একটা বড় ঘটনা ঘটেছে। তবে কতজন মানুষের মৃত্যু হয়েছে কিংবা আহতের সংখ্যা কত সে বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি।

ওই পোস্টে এই প্রসঙ্গে আরও জানানো হয়েছে যে "ঘটনাটি উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার কটম্যান এবং বুস্টেলটন অ্যাভিনিউসের কাছে ঘটেছে'। সেখানে রুজভেল্ট বলে একটি শপিং মল আছে। সেটির উপরেই বিমানটি ভেঙে পড়ে। এরপরেই দাউ দাউ করে আগুন লেগে যায় বলেও জানানো হয়েছে ওই টুইটে।

ঘটনার পরেই এলাকার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কাউকে যেতে দেওয়া হচ্ছে না। স্থানীয় মানুষজন জানিয়েছেন, হঠাত করেই প্রবল একটা বিস্ফোরণের শব্দ শোনা যায়। তীব্রতা এতটাই ছিল এলাকার বাড়িগুলি পর্যন্ত কেঁপে যায় বলে দাবি। স্থানিয় একজন বলছেন, প্রথমে গতো মনে হয়েছিল কোনও হামলা হয়েছে নাকি। পরে জানা গেল একটা ছোট বিমান ভেঙে পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয় এলাকায়।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই যাত্রীবাহী বিমানের সঙ্গে একেবারে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে একটি মার্কিন সামরিক হেলিকপ্টারের। ভয়ঙ্কর ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের কাছে রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টে।

অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। যাত্রীবাহী বিমান গিয়ে পড়ে পোটোম্যাক নদীতে। ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়। ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের অ্যাভিয়েশন সেক্টরকেও একহাত নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+