ইরানে ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৬৬ যাত্রী
ইরানে বিমান দুর্ঘটনায় মারা গেলেন কমপক্ষে ৬৬ জন। রবিবার ইরানের জাগরাও পর্বতে যাত্রীবাহী বিমানটি ভেঙে পড়ে। দেশের জরুরি বিভাগের প্রধান সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
ইরানে বিমান দুর্ঘটনায় মারা গেলেন কমপক্ষে ৬৬ জন। রবিবার ইরানের জাগরাও পর্বতে যাত্রীবাহী বিমানটি ভেঙে পড়ে। দেশের জরুরি বিভাগের প্রধান সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

রাজধানী তেহরান থেকে ইসফাহান প্রদেশের ছোট শহর ইয়াসুজে যাচ্ছিল বিমানটি। সেই সময় সেমিরমে বিমান ভেঙে পড়ায় যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে ৬৬ জনের মৃত্যু হয়েছে। রাজধানী তেহরান থেকে প্রায় ৪৮০ কিমি দক্ষিণে পর্বতে সেমিরম অবস্থিত।
সকালে আসেমান এয়ারলাইন্সের এই বিমানটি প্রায় ৬০ জন যাত্রী এবং ছয় জন বিমানকর্মী নিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জানিয়েছেন, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তার প্রধান আলাদিন বোরুজেরদি। স্থানীয় বাসিন্দাদের তরফে দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তিনি। এলাকায় ত্রাণকার্যে হেলিকপ্টার পাঠানোর কথা জানানো হয়েছে সরকারের তরফে। পর্বতের ওপর অবস্থিত হওয়ায় সেখানে অ্যাম্বুলেন্স পাঠানো সম্ভব নয় বলেও জানানো হয়েছে সরকারের তরফে।
সেদেশের সংবাদ মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী, বিমানটিকে এটিআর-৭২ নামে চিহ্নিত করা গিয়েছে। তেহরানের দক্ষিণে প্রায় ৬২০ কিমি দূরে পর্বত শহর সেমিরমের কাছে বিমানটি ভেঙে পড়ে।
আন্তর্জাতিক বিধিনেষেধ থাকায় দীর্ঘদিন নতুন যাত্রীবাহী বিমান পায়নি ইরান। ফলে ব্যবহৃত বিমানগুলি পুরনো হয়ে যাওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তবে ২০১৫-তে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তির পর থেকে বিমান কেনার ব্যাপারে এয়ারবাস এবং বোয়িং-এর সঙ্গে চুক্তি করেছে ইরান।












Click it and Unblock the Notifications