Brazil Plane Crash: ব্রাজিলে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, নিহত ৬২, দুর্ঘটনার মুহূর্ত দেখে নিন

Brazil Plane Crash: ব্রাজিলের সাও পাওলোর কাছে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। বিমানে থাকা ৬২ জনেরই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

রিজিওনাল টার্বোপ্রপ বিমানটি ভেঙে পড়তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। তবে কোনও যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি।

Brazil Plane Crash

সোশ্যাল মিডিয়ায় ভেঙে পড়া বিমানের যে ভিডিও দেখা যাচ্ছে তাতে নিশ্চিত হওয়া গিয়েছে এটি ফ্রাঙ্কো-ইতালিয়ান বিমান প্রস্তুতকারক সংস্থা এটিআরের প্লেন। নিয়ন্ত্রণ হারিয়ে এটি ভেঙে পড়ে গাছগাছালিতে ভরা এলাকায়। দুর্ঘটনাস্থলের কাছে কিছু বাড়িও রয়েছে।

বিমানটি ভেঙে পড়তেই ধোঁয়ায় ভরে যায় এলাকা। ভিনহেদোর কাছে ভালিনহসের কাছে বিমানটি ভেঙে পড়ে। কোনও যাত্রীই রক্ষা পাননি। বিমানটি যেখানে ভেঙে পড়ে সেখানে একটি বাড়ির কিছুটা ক্ষতি হয়েছে। তবে ওই বাড়ির বাসিন্দাদের কারও কোনও আঘাত লাগেনি।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা দুর্ঘটনার খবর সরকারিভাবে জানিয়েছেন। তিনি একটি অনুষ্ঠানে ছিলেন। সেখানেই দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সকলকে ১ মিনিট নীরবতা পালন করতে বলেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন প্রায় ৭০ হাজার ফুট থেকে বিমানটি মাত্র ২ মিনিটে মাটিতে আছড়ে পড়ে। যান্ত্রিক ত্রুটিতেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান।

এয়ারলাইন ভোয়েপাসের তরফে বলা হয়েছে, পারানার কাসকাভেল থেকে বিমানটি রওনা দিয়েছিল। যাচ্ছিল সাও পালোর মূল আন্তর্জাতিক বিমানবন্দরে। সাও পাওলোর থেকে ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভিনহেদোয় বিমানটি ভেঙে পড়ে। বিমানটির পিএস-ভিপিবি রেজিস্ট্রেশন করানো ছিল। ঠিক কী কারণে দুর্ঘটনা তা সঠিকভাবে বলতে পারেনি বিমান কর্তৃপক্ষ।

এটিআরের তরফেও কিছু জানানো হয়নি। দুর্ঘটনাস্থলে যায় দমকলের সাতটি ইঞ্জিন। ফ্লাইটট্র্যাকার ফ্লাইডর‍্যাডার ২৪ অনুযায়ী, বিমানটির নম্বর হলো এটিআর ৭২-৫০০ টার্বোপ্রপ। এটিআরের যৌথ মালিকানা রয়েছে এয়ারবাস ও ইতালিয়ান এরোস্পেস গ্রুপ লিওনার্দোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+