Russia: মাঝ আকাশে হঠাৎ বদলে গেল রুট, এরপরেই ভেঙে পড়ল বিমান! ঘটল অলৌকিক এক কাণ্ডও
Kazakhstan Plane Crash: বড়দিনে বড়সড় বিমান দুর্ঘটনা। মাঝ আকাশে ভেঙে পড়ল আজারবাইজান এয়ারলাইন্সের বিমান (Azerbaijan Airlines)। ঘটনার সময় অভিশপ্ত ওই বিমানে ৭০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। যা খবর, অলৌকিক ভাবে বিমানে থাকা ২৭ জন যাত্রী বেঁচে গিয়েছে। বাকি সমস্ত যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর।
যা খবর, ভয়াবহ এই ঘটনায় (Kazakhstan Plane Crash) এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যু ঘটেছে। উদ্ধারকাজ চললছে। আহতদের দ্রুত একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড়দিনে কাজাকিস্তানের আকটাউ বিমানবন্দরে কাছে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বিমান সংস্থা এবং প্রশাসনের আধিকারিকরা। কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে কুয়াশার কারণে এই ঘটনা হতে পারে বলে জানা যাচ্ছে। তবে পুরো বিষয়টি সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে।
জানা যাচ্ছে, বুধবার সকালে আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি বাকু (Baku) থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি (Grozny in Russia's Chechnya) এলাকায় যাচ্ছিল। কিন্তু যে রুটে যাওয়ার কথা ছিল সেদিকে যেতে পারেনি! কুয়াশার কারণে রুট বদল করা হয় বলে দাবি সংবাদমাধ্যমের। এরপরেই শোনা যায়, বিমানটি ভেঙে পড়ে এবং তাতে প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিমধ্যে ঘটনার মুহূর্তের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
BREAKING: Passenger plane crashes near Aktau Airport in Kazakhstan pic.twitter.com/M2DtYe6nZU
— BNO News (@BNONews) December 25, 2024
যেখানে দেখা যাচ্ছে, দ্রুত গতিতে বিমানটি মাটির নীচে নেমে আসছে এবং একটা সময় প্রবল সংঘর্ষে ঘটছে বিস্ফোরণ। এরপরেই দাউ দাউ করে আগুন জ্বলে যায় বিমানটিতে। ঠিক কি কারণে এমন ভাবে নিয়ন্ত্রণ হারাল তা স্পষ্ট নয়। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, কুয়াশার কারণে রানওয়েতে নামার সময় এই ঘটনা ঘটে। অন্য বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির।
এরপরেই এই ঘটনা। এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি। তবে ভয়াবহ এই ঘটনায় অলৌকিক ভাবে বেঁচে যাওয়া যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুরু হয়েছে চিকিৎসা।
First video has appeared from the crash site of the Azerbaijan Airlines plane in Kazakhstan's Aktau.
— RT (@RT_com) December 25, 2024
The plane was traveling from Baku to Grozny, and reportedly requested emergency landing before the tragedy happened. pic.twitter.com/PTi1IWtz1w
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই ব্রাজিলে একটি বহুতলের চিমনিতে ধাক্কা খেয়ে দোকানের উপর ভেঙে পড়ে একটি ছোট বিমান। তাতে ১০ জনের মৃত্যু হয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা। মাঝ আকাশে ভেঙে পড়ল এবার আজারবাইজানের একটি বিমান।












Click it and Unblock the Notifications