মাঝ আকাশে ভেঙে পড়ল বিমান! রাশিয়ায় দুর্ঘটনায় মৃত অন্তত ১৬ জন
মাঝ আকাশে ভেঙে পড়ল বিমান! রাশিয়ায় দুর্ঘটনায় মৃত অন্তত ১৬ জন
এদিন রাশিয়ার স্থানীয় সময় সকাল ৯:২৩ মিনিট নাগাদ এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মাঝ আকাশে ভেঙে পড়ে রাশিয়ার এল ৪১০ বিমানটি। মুহূর্তে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাশিয়ার ২৩ জন প্যারাসুটিস্ট ছিলেন বলে জানা গিয়েছে। রাশিয়ার বুকে তাতারস্তানে এমন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে যায়। বেঙে পড়া বিমানের ধ্বংসাবশেষের থেকে উদ্ধার করা হয়েছে এই ১৬ জনের মৃতদেহ।

এদিকে এই দুর্ঘটনার খবর প্রথমে রাশিয়ার সংবাদমাধ্যগুলি জানায়। পরে ঘটনার সত্যতা জানিয়ে দেয় রাশিয়ার মন্ত্রক। জানা গিয়েছে, এল ৪১০ বিমানটি রাশিয়ার ২৩ জন প্যারাসুটিস্টকে নিয়ে রওনা দেয়। উড়ানের খানিকবাদেই ভেঙে পড়ে বিমানটি মাটিতে পড়ে যায়। তাতারস্তানের উপর দিয়ে বিমানটি ভেঙে পড়ে যেতেই মুহূর্তে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারীরা। এই পরিস্থিতিতে প্রাথমিকভাবে জানা যায়নি যে কিভাবে দুর্ঘটনা ঘটেেছে। বা এই দুর্ঘটনার নেপথ্যে কোন কারণ রয়েছে। তবে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রাশির প্রশাসন। ইতিমধ্যেই বিমানের ধ্বংসাবশেষ থেকে ব্ল্যাকবক্স বের করার চেষ্টায় রয়েছে উদ্ধারকারী দলটি। এদিকে, জানা গিয়েছে ধ্বংসাবশেষ থেকে যাঁদের উদ্ধার করা হয়েছে, তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের প্রাণ রক্ষার তাগিদে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাশিয়ার প্রশাসন।
বিমানের ধ্বংসাবশেষের যে ছবি পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, বিমানটি মাঝখান থেকে ভেঙে গিয়েছে। কার্যত দু আধখানা হয়ে গিয়েছে বিমান। বিমানের সামনের অংশটিও বেশ ক্ষতিগ্রস্ত। ২৩ জনের মধ্যে ৭ জন গুরুতর জখমকে নিয়ে হাসপাতালে যেতে পেরেছে রাশিয়ার প্রশাসন। রাশিয়ার সেনার তরফের বিমান ছিল ওই দুর্ঘটনাগ্রস্ত বিমানটি। 'ভলেন্টারি সোসাইটি ফর অ্যাসিসটেন্স টু আর্মি' র তরফে ছিল বিমান। উল্লেখ্য, এই সংস্থা নিজেকে রাশিয়ার স্পোর্টস ও ডিফেন্স অর্গানাইজেশন বলে দাবি করে। রাশিয়ার সংসাবদসংস্থা টাস একথা জানিয়েছে। সেদেশের ইমার্জেনিসি মিনিস্ট্রির তরফে এি দুর্ঘটনার সত্যতা শিকার করে নেওয়া হয়। এর আগে, এএন ২৬ অ্যান্টোনভ বিমানটি গুঁড়িয়ে পড়ে আকাশ থেকে। সেই রাশিয়ার বিমানের দুর্ঘটনা ঘিরে সেভাবে কিনারা এখনও করা যায়নি। এরপর নতুন করে এই বিমান ধ্বংস হওয়ার ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য রাশিয়া জুড়ে। গতবারের ঘটনা অর্থাৎ , এএন ২৬ অ্যান্টোনভ ধ্বংস হওয়ার ঘটনায় ১৬ জনের মৃত্যুর খবর এসেছে। এদিকে গত মাসে এমন এক ভয়াবহ দুর্ঘটনার আগে আরও একটি বিমান দুর্ঘটনা বয় রাশিয়ায়। এর জেরে বিমানে থাকা ২৮ জনের মৃত্যু হয়। সেই ঘচনার রেেশ কাটিয়ে উঠতে না উঠতেই এদিনের ঘটনা ঘটে যায়।












Click it and Unblock the Notifications