ডোকলাম বিতর্কের অবসান নিয়ে সন্তোষপ্রকাশ পিপলস লিবারেশন আর্মি-র
ডোকলাম বিতর্কের যেভাবে সমাধান হয়েছে তাতে সন্তোষপ্রকাশ করল চিনের পিপলস লিবারেশন আর্মি
ডোকলাম বিতর্কের যেভাবে সমাধান হয়েছে তাতে সন্তোষপ্রকাশ করল চিনের পিপলস লিবারেশন আর্মি। দশ সপ্তাহেরও বেশি সময় ধরা চলা টানাপোড়েন শেষ করতে চিনের প্রতিরক্ষা মন্ত্রক ছাড়াও অন্যান্য মন্ত্রকও যথেষ্ট ভাল কাজ করেছে বলে রবিবার চিনা সেনার পক্ষ থেকে জানানো হয়েছে।

রবিবার চিনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের অন্যতম শীর্ষ আধিকারিক লিউ ফ্যাং জানিয়েছেন, ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চিনের অন্যান্য মন্ত্রকও সচেষ্ট ছিল। তবে ভারতীয় সেনাই যে চিনা ভূখণ্ডে ঢুকে বসেছিল, এদিনই সেই দাবিতেই অনড় ছিল চিন।
সীমান্তে সংঘাত শান্তিপূর্ণভাবে মিটলেও ঘুরিয়ে ভারতকে বিঁধতে ছাড়েননি লিউ ফ্যাং। তিনি বলেন, চিন বারবারই ভারতকে কড়াভাবে নিজেদের অবস্থান বুঝিয়েছে। বিভিন্ন দেশের সেনাবাহিনীর সঙ্গে পিএলএ-র যোগাযোগ ডোকলামের সময় যথেষ্ট কাজে এসেছে। আগামী দিনেও সেনার শক্তিবৃদ্ধি করতে এভাবেই বিভিন্ন দেশের সেনাবাহিনীর সঙ্গে চিনের সম্পর্ক বজায় থাকবে বলেই জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications