এবার ‘পিঙ্ক সুপারমুনে’র আবির্ভাব পূর্ণিমার আকাশে, কবে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য
আকাশ আলো করে ‘পিঙ্ক সুপারমুনে’র আবির্ভাব, কবে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য
চাঁদ তো দেখেছেন, দেখেছেন তো সুপারমুনও। কিন্তু দেখেছেন কি পিঙ্ক সুপারমুন! যদি না দেখে থাকেন এবার অন্তত মিস করবেন না। এবার রাতের আকাশকে মোহময়ী করে তুলবে পিঙ্ক সুপারমুন। এই এপ্রিলেই সেই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। স্রেফ অপেক্ষা করতে হবে পূর্ণিমার জন্যই। সেদিনই আপনার চোখ জুড়িয়ে যাবে চাঁদের রূপে।

লকডাউনের মধ্যে সুপারমুন!
করোনায় জেরে বাইরে বেরনো যাবে না। লকডাউন চলছে দেশে। তা চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু আপনার বাড়ি ছাদে গিয়ে পিঙ্ক সুপারমুন দেখাতে বাধা নেই। যদি এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চান, তবে চাঁদ দেখার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলুন। এবার পূর্ণচন্দ্র একেবারে গোলাপী সুপারমুন হয়ে দেখা দেবে।

পিঙ্ক সুপারমুন কবে দেখতে পাবেন!
বেশি দেরি নেই আর। ৮ এপ্রিল এই মহাজাগতিক দৃশ্যের দেখা মিলবে আকাশে। তবে দুর্ভাগ্য ভারতে এই দৃশ্য দেখা যাবে না সরাসরি। তবে এই পিঙ্ক সুপারমুনকে অনলাইনে সরাসরি দেখতে পাবেন আপনি। যেহেতু ভারতীয় সময় সকাল আটটা পাঁচ মিনিটে দেখা যাবে এই দৃশ্য, তাই ভারত থেকে দেখা যাবে না চাঁদকে।

সুপারমুন কী?
সুপারমুন তখনই হয়, যখন চাঁদ পৃথিবীর নিকটতম থাকে। পৃথিবী থেকে নিকটতম দূরত্বের কারণে চাঁদকে অনেক বড় এবং উজ্জ্বল দেখায়। এই মাসের সুপার পিঙ্ক মুনটি পৃথিবী থেকে ৩,৫৬,৯০৭ কিলোমিটার দূরে আছে। পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী গড় দূরত্ব ৩,৮৪,৪০০কিলোমিটার।

এ বছরের সবচেয়ে বড় চাঁদ
প্রতি পূর্ণিমা সুপারমুন নাও হতে পারে। কারণ চাঁদ পৃথিবীর চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। আমাদের গ্রহ থেকে আরও দূরে থাকলেও একটি পূর্ণিমা পূর্ণ আকারে উপস্থিত হতে পারে। ৮ এপ্রিলের সুপারমুনটি এ বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বলতম সুপারমুন হবে।

গোলাপী চাঁদ বলা হচ্ছে কেন?
'গোলাপী চাঁদ' নামটি গোলাপী ফুলের নামের উত্তর ভিত্তি করে দেওয়া। আমেরিকার পূর্বাঞ্চলে বসন্তে ফুটে ওঠে ওই ফুল। এটি মোটেও চাঁদের রঙ নয়। পুরো গোলাকার এই চাঁদটিকে স্প্রাউটিং গ্রাস মুন, এগ মুন এবং ফিশ মুন হিসাবেও ডাকা হয়। এই নাম আমেরিকান অঞ্চল ও ঋতুর উপর নির্ভর করে হয়।

এর আগে সুপারমুনটি কবে হয়েছিল?
২০২০-এর শেষ সুপারমুনটি দেখা গিয়েছিল ৯ মার্চ থেকে ১১ মার্চের মধ্যে। মার্চের এই সুপারমুনকে ডাকা হয়েছিল সুপার ওয়ার্ম মুন নামে। সেই নামও বেশ পরিচিতি লাভ করেছিল এবং জনপ্রিয় হয়েছিল।

এবার ভারত থেকে কীভাবে দেখবেন
যেহেতু সুপার পিঙ্ক মুন ভারতীয় সময় সকাল ৮ টা ০৫ মিনিটে দেখা যাবে, সেহেতু দেশের মানুষ আকাশের দিকে তাকিয়ে চাঁদের দেখা পাবে না। তবে অনলাইন এই সুপারমুনটি সরাসরি দেখতে পারবেন। নানা অনলাইন ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেই দেখতে পাবেন এই সুপারমুন।












Click it and Unblock the Notifications