চালকের সেলফির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে বিমান, মৃত ২
লস এঞ্জেলেস, ৪ জানুয়ারি : ককপিটে বসেই নিজের ফোন দিয়ে সেলফি নিতে গিয়েছিলেন বিমানচালক, আর তার পরিণতি হল মৃত্যু। ছবি তুলতে গিয়ে বিমানচালকের মনসংযোগ নষ্ট হওয়ায় দুর্ঘটনার কবলে পড়েছিল মার্কিন সেসেনা ১৫০কে বিমানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল বিমান চালক ও এক যাত্রীর। বিমান দুর্ঘটনার তদন্তকারী মার্কিন গোয়ান্দারা এই চাঞ্চল্যকর তথ্যই তুলে ধরল।

ঘটনাটি ঘটেছিল গতবছর ৩১ মে-তে। ঘটনাস্থলেই মৃত্যু হয়, ২৯ বছরের বিমান চালক ও এক যাত্রীর।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এই বিমান দুর্ঘটনার তদন্তে নামে। ককপিটের গোপ্রো ভিডিও দেখে তদন্তকারীরা জানতে পারেন বিমানচালক ক্রমাগত ককপিটে বসে মোবাইল ফোনে সেলফি নিতে থাকেন। এর কারণেই মনসংযোগ বিচ্ছিন্ন হয় চালকের। ফলে বিমানের নিয়ন্ত্রণ হারান তিনি। আর তার জেরেই এই দুর্ঘটনা।












Click it and Unblock the Notifications