বিশ্ববিদ্যালয়ের ফর্মে সানি লিওনির ছবি!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ভর্তির পরীক্ষার ফর্ম অনলাইনে পূরণ করার কথা। এ জন্য কয়েকজন ছাত্রছাত্রী সাইবার কাফেতে গিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে লগ ইন করার পর দেখেন, তাঁদের প্রোফাইলে জুড়ে দেওয়া হয়েছে সানি লিওনির ছবি। এর ফলে তাঁরা ফর্ম পূরণ করতে পারেননি। মহম্মদ মহিউদ্দিন, লাকি ইসলাম, রোজি সুলতানা প্রমুখ পড়ুয়া জানান, ফর্ম পূরণ করতে না পারায় ভবিষ্যৎ ঘিরে চরম সংশয় তৈরি হয়েছে। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন।
চাঁপাই নবাবগঞ্জের সরকারি কলেজের অধ্যক্ষা সুলতানা রাজিয়া বলেন, ঘটনাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের গোচরে এসেছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












Click it and Unblock the Notifications