(ছবি) ইতালিতে পরিবার নিয়ে ছুটিতে শচীন তেন্ডুলকর
রোম, ৩০ জুন : ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রায় দু'বছর হতে চলল। এখনও ভারতীয় ক্রিকেট বললেই তাঁর নামটাই সবার প্রথমে ভেসে ওঠে চোখের সামনে। তিনি বিশ্বক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার শচীন রমেশ তেন্ডুলকর।
অবসরের পর ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেও এখন পরিবারকে অনেকটা সময় দিতে পারছেন তিনি। আর তাই এই ফাঁকে পরিবার নিয়ে লিটল মাস্টার চলে গিয়েছেন সুদূর ইতালিতে ছুটি কাটাতে।
স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে ইতালিতে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছেন শচীন সেখানে দেখা যাচ্ছে, স্ত্রী অঞ্জলি ও কন্যা সারাকে নিয়ে ভ্যাটিকান সিটি, রোমান কলোসিয়ামের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন শচীন। নিচের স্লাইডে দেখে নিন ক্রিকেটের ঈশ্বরের ইতালি ভ্রমণের কয়েকঝলক।
{photo-feature}












Click it and Unblock the Notifications