কাটছে আতঙ্কের মেঘ! করোনা যুদ্ধে এই দুই টিকার অভূতপূর্ব সাফল্যে নতুন আশার আলো

করোনা ভাইরাস প্রতিরোধে এই দুই ভ্যাকসিন প্রয়োগে আসছে ৯০ শতাংশ সাফল্য

এখনও পর্যন্ত বিশ্বের প্রায় ১২.৫ লক্ষ মানুষের প্রাণ কেড়েছে মারণ করোনা। যদিও প্রতিঘাত হানার মত প্রতিষেধক প্রস্তুতির রাস্তায় অনেকখানি অগ্রসর হয়েছেন বিশ্বের নানা প্রান্তের গবেষকরা। কিন্তু অন্তিম ট্রায়াল শেষ না হওয়ায় এখনও বাজারে আসেনি কোনও করোনা টিকাই। এমতাবস্তায় সম্প্রতি মার্কিন ওষুধ সংস্থা ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি সংস্থা বায়োএনটেক জানিয়েছে যে সংক্রমণের পূর্বে তাদের করোনা প্রতিষেধক প্রয়োগে সফলতার হার ৯০ শতাংশেরও বেশি।

কিভাবে হয় ফাইজারের ট্রায়াল?

কিভাবে হয় ফাইজারের ট্রায়াল?

ফাইজারের প্রতিষেধকের ফলাফলে নতুন করে আশার আলো দেখছেন গবেষকেরা। দুই সংস্থার তরফে জানানো হয়েছে, প্রথমবারে তাদের প্রতিষেধকের দুই ডোজ নেওয়ার পর থেকে প্রায় ২৮ দিন পর্যন্ত করোনার থেকে সুরক্ষিত ছিলেন ৯৪ জন স্বেচ্ছাসেবক। ফাইজার প্রধান ডঃ অ্যালবার্ট বুরলা জানিয়েছেন, "এই ফলাফলই আমাদের প্রতিষেধকের সাফল্যকে চিহ্নিত করে।"

বায়োএন2টেকের সাফল্যে উৎসাহিত গবেষককূল

বায়োএন2টেকের সাফল্যে উৎসাহিত গবেষককূল

বায়োএনটেকের সিইও অধ্যাপক উগার সাহীন জানিয়েছেন, "আমাদের প্রতিষেধক যে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে উন্নীত হয়েছে, তা সমগ্র মানবজাতির সফলতা।" বায়োএনটেকের প্রতিষেধকের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয় ২৭শে জুলাই। ৮ই নভেম্বর পর্যন্ত এই ভ্যাকসিন দুটির ডোজ গ্রহণ করেছেন ৩৮,৯৫৫ জন। সূত্রের খবর, নানা জাতি ও নানা দেশের মানুষকে এই ট্রায়ালে নথিভুক্ত করা হয়। জানা গেছে, এখনও পর্যন্ত ১৬৪ জন কোভিড রোগী সেরে উঠেছেন এই ভ্যাকসিন প্রয়োগে।

লাইসেন্স পাওয়ার পথে মার্কিন সংস্থা

লাইসেন্স পাওয়ার পথে মার্কিন সংস্থা

এখনও পর্যন্ত অন্তিম পর্যায়ের ট্রায়ালে সফলতার দিকে এগোনো প্রতিষেধকের দৌড়ে প্রথম দশে রয়েছে ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন। এদিকে মার্কিন সংস্থা মোডার্না আইএনসি মার্কিন খাদ্য ও ড্রাগ বিভাগ (এফডিএ)-এর কাছে এ মাসেই ছাড়পত্রের আবেদন করতে চলেছে। সূত্রের খবর, প্রথম ডোজ দেওয়ার পর স্বেচ্ছাসেবকদের শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া না দেখা দিলে দ্বিতীয় ডোজের পর থেকেই উন্নতি লক্ষ্য করেন ফাইজারের গবেষকরা। তারপরেই এই সাফল্যের কথা সকলের সামনে আনেন মার্কিন গবেষকেরা।

 বয়ষ্কদের শরীরে কতটা কার্যকরী এই করোনা টিকা ?

বয়ষ্কদের শরীরে কতটা কার্যকরী এই করোনা টিকা ?

এদিকে স্বেচ্ছাসেবকদের শরীরে বিশেষ কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দিলেও উপসর্গহীন করোনা রোগীদের শরীরে এই টিকা গুলির কার্যকারিতা কেমন হবে সেই বিষয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। এমনকী বয়ষ্ক করোনা রোগীদের উপরেও এই ভ্যাকসিন গুলি কেমন ছাপ ফেলছে সেই বিষয়েও সংস্থা দুটির তরফে বিশদে জানানো হয়নি। আগামীতে আরও বিশদ গবেষণার পরেই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে।

{quiz_415}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+