ট্রাম্প কন্যা ইভাঙ্কার সহকারীর শরীরেও এবার করোনা সংক্রমণ
এবার করোনা সংক্রমণের শিকার ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্পের এক ব্যক্তিগত সহকারী। এর আগে ডোনাল্ড ট্রাম্পের এক ব্যক্তিগত সহকারী ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিবও করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে করোনায় আক্রান্ত ও মৃত্যু দিক থেকেই শীর্ষ স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৩ লাখ। সেইসঙ্গে ৭৬ হাজারের বেশি মানুষের মৃত্যুও হয়েছে।

শুক্রবারই ইভাঙ্কার ওই সহকারীর কোভিড-১৯ আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে। তবে ওই সহকারী গত কয়েক সপ্তাহ ইভাঙ্কা ট্রাম্পের আশপাশে আসেননি বেলই জানা যাচ্ছে। এদিকে একই দিন মাইক পেন্সের প্রেস সেক্রেটাপি কেটি মিলারের শরীরে করোনা সংকত্রমণ ধার পড়ে। এদিকে আবার এই কেটি মিলার হলেন ট্রাম্পের অন্যতম সহকারী স্টিফেন মিলারের স্ত্রীও।
স্বভাবতই এই গোটা ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে গোটা হোয়াইট হাউস চত্বরেই। এদিকে, বৃহস্পতিবারই হোয়াইট হাউসের তরফে মার্কিন নৌবাহিনীর ওই সদস্যের করোনা সংক্রমণের খবর নিশ্চিত করা হয়েছে। তিনিও ট্রাম্পের ব্যক্তিগত কর্মী হিসেবে কাজ করতেন বলে খবর। সূত্রের খবর বর্তমানে সপ্তাহে একবার করো করোনা টেস্ট হচ্ছে মার্কন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের।












Click it and Unblock the Notifications