উপজেলা ভোটে প্রত্যাখ্যাত হয়েছে আওয়ামী লীগ, বলল বিএনপি
এদিন একটি বইপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবে এসেছিলেন তিনি। বলেন, ৫ জানুয়ারির সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মানুষকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছিল। কিন্তু উপজেলা নির্বাচনে সেটা পারেনি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন। এখনও পর্যন্ত যে কয়েক দফা উপজেলা ভোট হয়েছে, তাতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছেন। বাকি দফাগুলিতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেছেন, "আপনি বলছেন, কঠোর হবেন। কিন্তু কার বিরুদ্ধে কঠোর হবেন? যারা ভোট দেবে না, তাদের বিরুদ্ধে? আর যারা বুথ দখল করল, ব্যালট পেপার ছিনতাই করল, তাদেরকে নিশ্চয় সহযোগিতা করবেন!"
তাঁর বক্তব্য, শেখ হাসিনা বাংলাদেশকে একটি স্বৈরাচারী দেশে পরিণত করতে চাইছেন। এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। নইলে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র বাঁচবে না।
প্রসঙ্গত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর চাঁছাছোলা মন্তব্যের জন্য বরাবর পরিচিত। শেখ হাসিনা তো বটেই, জাতীয় পার্টির এরশাদের বিরুদ্ধেও একাধিক সময় তোপ দেগেছেন তিনি। এরশাদকে কিছুদিন আগে তিনি 'থুতুবাবা' বলে বর্ণনা করেছিলেন। তখন এ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। এদিনও আওয়ামী লীগের বিরুদ্ধে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তোপ দাগলেন তিনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications