বালোচিস্তান পাকিস্তানের নয়, স্বাধীনতা দিবসে ব্ল্যাক ডে! গ্রেট ডে পালন ১৫ অগাস্ট
চোদ্দোই অগাস্ট পাকিস্তানের ৭৭ তম স্বাধীনতা দিবস। কিন্তু সেই দিনকেই ব্ল্যাক ডে হিসেবে পালনের ডাক দেওয়া হয়েছে প্রতিবেশী দেশে। পাশাপাশি পাকিস্তান সরকারের পদক্ষেপেও অসন্তোষ প্রকাশ করেছে তারা। একই সঙ্গে বেলুচ সম্প্রদায় ১৫ অগাস্টকে গ্রেট ডে হিসেবে চিহ্নিত করেছে।
একদিকে ভারতে যেমন সব ধর্মকে গ্রহণ করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অন্যদিকে পাকিস্তান মুসলিম পরিচয়ের ওপরে জোর দিয়ে নিজেকে ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে চিহ্নিত করেছে। বালুচিস্তান ভারতের অবিচ্ছেদ্য অংশ হওয়ার পরেও পাকিস্তান কর্তৃপক্ষ সেখানে তাদের জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করেছে।

তারপরেও বালুচিস্তানে অসংখ্য রাজনৈতিক কর্মী, যুবক সেখানে তাদের দিন যাপনকে অন্ধকার অধ্যায় হিসেবে স্মরণ করছে। উল্লেখ করা যায় যে, পাকিস্তান বালুচ ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করেছে। এখানেই শেষ নয় সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে সমালোচনামূলক মতামত প্রকাশের জন্য কারারুদ্ধও করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফফরাবাদে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাকিস্তান বিরোধী মত প্রকাশের জন্য বেশ কয়েকজন রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে স্থানীয় থানায় খারাপ ব্যবহারের শিকার হয় তাঁরা। তাঁদের কাজের জন্য ক্ষমা চাইতে বাধ্য করার পাশাপাশি অনলাইনে পাকিস্তান-পন্থী পোস্ট করতে বাধ্য করা হয়।
এতসব কিছুর পরেই বালুচ সম্প্রদায় তাদের এলাকায় চিনের বিনিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। তারা কর্মসংস্থান তৈরি ও অন্য উন্নয়নের উদ্যোগের জন্য চিন সরকারের সঙঅগে পাকিস্তান সরকারের সহযোগিতার বিরোধিতা করেছে।
Balochistan Is Not Pakistan.
— Fazila Baloch🌺☀️ (@IFazilaBaloch) August 14, 2023
While Pakistan celebrate 14th August as Independence day, so Baloch conisder 14th as a black day.
Do share, if you support for Free Balochistan #FreeBalochistan#14AugustBlackDay pic.twitter.com/QJVSSaBO0y
সম্প্রতি একটি বিদ্রোহী গোষ্ঠী বালুচিস্তানে চিনের প্রযুক্তিবিদদের একটি কনভয় লক্ষ্য করে গুলি চালায় । পরে হামলার দায় স্বীকার করে বালুচ লিবারেশন আর্মি। হামলায় তাদের দুই সদস্যের মৃত্যুর পরেও অপারেশন জির পেহাজাগ-এর তৃতীয় পর্বের সফল সমাপ্তির কথা ঘোষণা করেছে।
বালুচ লিবারেশন আর্মি চিনের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে। বালুচিস্তানকে একটি অধিকৃত অঞ্চল হিসেবে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। এি অঞ্চলে চিন-পাকিস্তান আর্থিক করিডোর-সহ বেজিং-এর উদ্যোগের বিরোধিতা করেছে তারা।
বালুচ লিবারেশন আর্মির বিবৃতিতে বলা হয়েছে, তারা চিনকে বালুচিস্তানে তাদের কাজের পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছে। এই ধরনের কাজকে তারা শোষণমূলক কাজ হিসেবেই দেখে। তারা আরও বলেছেন একমাত্র স্বাধীনতা অর্জনের পরেই এই অঞ্চলে যে কোনও বিদেশি বিনিয়োগের ব্যাপারে অগ্রগতি হওয়া উচিত বলেই মনে করে তারা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications