ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চেয়ে রিটুইট পেন্টাগনের, ঘটনায় হইচই আমেরিকায়

পেন্টাগনের একটি রিটুইটে ভুলবশত ট্রাম্পের পদত্যাগ চাওয়া হয়েছে। যা ঘিরে মার্কিন প্রশাসনে শোরগোল পড়ে গিয়েছে।

ক্ষমতায় আসার আগে থেকেই বিরোধিতার শেষ নেই বর্তমান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে। নিত্যদিন বিতর্ক লেগেই রয়েছে। সেই বিতর্ক উসকে দিল মার্কিন প্রশাসনিক ভবন পেন্টাগনের একটি টুইট। বলা ভালো রিটুইট। ভুলবশত করা সেই টুইটে ট্রাম্পের পদত্যাগ চাওয়া হয়েছে। যা ঘিরে মার্কিন প্রশাসনে শোরগোল পড়ে গিয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চেয়ে রিটুইট পেন্টাগনের, ঘটনায় হইচই আমেরিকায়

পরে জানা গিয়েছে, পেন্টাগনের সরকারি টুইটার হ্যান্ডল থেকে ভুল করে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চাওয়া হয়। ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে টুইট ডিলিট করে দেওয়া হয়েছে। @ProudResister নামে কোনও এক টুইটার হ্যান্ডল থেকে ট্রাম্পের পদত্যাগ চেয়ে টুইট করা হয়েছিল। সেটাই ভুল করে পেন্টাগনের টুইটার হ্যান্ডল @DeptofDefense থেকে রিটুইট করে দেওয়া হয়েছে।

যৌন কেচ্ছায় নাম জড়িয়ে ট্রাম্পের বিরুদ্ধে এর আগে অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতেই ট্রাম্পকে পদত্যাগ করতে বলা হয়েছে জনৈক টুইটার হ্যান্ডল থেকে। পেন্টাগনের গোলমালের পর মুখাপাত্র কর্নেল রব ম্যানিং বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, গোটা ঘটনায় অনিচ্ছাকৃত, ভুল করে ঘটেছে। সঙ্গে সঙ্গে তা শুধরেও নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গতবছরে বেশ কয়েকজন মহিলা রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়া ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। সবসময়ই ট্রাম্প এমন ঘটনাকে অস্বীকার করে গিয়েছেন। এমনকী ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই হোয়াইট হাউসের মুরও তাই থেকেছে। তবে পেন্টাগনের ভুল টুইটে ফের শোরগোল বাঁধল বলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+