ব্যক্তিগত তথ্যে হানার অভিযোগ, বন্ধ হতে চলেছে পেগাসাস নির্মাতা সংস্থা ব্যবসা

ব্যক্তিগত তথ্যে হানার অভিযোগ, বন্ধ হতে চলেছে পেগাসাস নির্মাতা সংস্থা ব্যবসা

চলতি বছরের জুলাই-অগাস্টের ঘটনা। সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালীন একটি সফটওয়্যার নিয়ে উত্তাল হয়েছিল গোটাদেশ। ইজরায়েলি স্পাইওয়্যার নিয়ে রীতিমতো সরগরম হয়ে উঠেছিল জাতীয় রাজনীতিতে৷ এবার সেই বিতর্কের জেরেই ব্যবসা বন্ধ হতে চলেছে পেগাসাস নির্মাতা সংস্থা এনএসওর।

ব্যক্তিগত তথ্যে হানার অভিযোগ, বন্ধ হতে চলেছে পেগাসাস নির্মাতা সংস্থা ব্যবসা

দেশের বিরোধীরা অভিযোগ করেছিলেন, ইজরায়েলি এই স্পাইওয়্যার ব্যবহার করেই দেশের বিরোধী নেতা থেকে শুরু করে উচ্চ আধিকারিক, সাংবাদিকদের ফোনে আড়ি পাতছে কেন্দ্রীয় সরকার। এই ইস্যুতে সোনিয়া গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, কেউই বিঁধতে ছাড়েননি কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপিকে। এই কারণে ইজরায়েলি সংস্থার বদনামও কম হয়নি। ওয়াকিবহাল মহলের মতে, সেই কারণেই ব্যবসা বন্ধ হতে চলেছে সংস্থাটির। কোষাগারের বেহাল দশা এতটাই যে, পেগাসাস বানানো বন্ধ করে বেচে দিতে হতে পারে গোটা সংস্থাটিকে। বিশ্বস্ত সূত্রের খবর, মোয়েলিস অ্যান্ড কোংয়ের কাছ থেকে উপদেষ্টাও ভাড়া করেছে তারা। উইকি ফার এবং গালাঘেরের মতো আইনজীবীর কাছ থেকে পরামর্শও নিচ্ছে তারা।

খুব সম্ভবত দু'টি আমেরিকান ফান্ড এই সংস্থার মালিকানা অধিগ্রহণ করতে পারে৷ তেমনটা হলে অদুর ভবিষতে চরম বিতর্কিত স্পাইওয়্যার পেগাসাস বানানো বন্ধ করে দিতে পারে তারা৷ বর্তমান পুঁজি ছাড়াও ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে তারা৷ স্পাইওয়্যার বানানো বন্ধ করে ইজরায়েলি ড্রোন বানানোর দিকে ধ্যান দেবে সংস্থাটি। তবে এখনও কিছুই চুড়ান্ত হয়নি। ইজরায়েলি এনএসও-র কাছে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তারা কোনওরুপ মন্তব্য করতে চাননি। একইভাবে এই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তাদের আইনজীবী উইকি ফারের প্রতিনিধিও।

প্রসঙ্গত পেগাসাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারেবারেমোদী সরকারকে তোপ দেগেছেন৷ রাজ্য বিধানসভায় এ নিয়ে প্রতিবাদও হয়েছে৷ পেগাসাস থেকে বাঁচতে ফোনে ক্যামেরায় ব্ল্যাকটেপ লাগিয়ে রূখার পরামর্শও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পেগাসাস বিরোধী লড়াইকে নিজেদের মুখপত্রে প্রসংশা করেছে শিবসেনা!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+