Canada Khalistani Row: হিন্দু মন্দিরে প্রতিবাদীদের উপর পাথর ছোড়ায় অভিযুক্ত পুলিশ! নির্দোষ বলে দাবি করল কানাডা
Canada Khalistani Row: কানাডায় হিন্দু মন্দিরে হামলার প্রতিবাদীদের উপর পাথর ছোড়ায় অভিযুক্ত পুলিশ আধিকারিককে নির্দোষ বলে দাবি করল সেদেশের প্রশাসন। বিবৃতি জারি করে ওই পুলিশ আধিকারিককে বেকসুর বলে দাবি করে কানাডার পিল (Peel) পুলিশ। তিনি কোনও ভুল করেননি ও যথাযথ কর্তব্য পালন করেছেন বলেও বিবৃতিতে দাবি করল পুলিশ।
কানাডার ব্রাম্পটনে হিন্দু মন্দিরে হামলার (Hindu Temple Attacked) ঘটনায় নভেম্বরের শুরুর দিকে ভারতীয় আধিকারিকদের কনস্যুলার ইভেন্টের ক্যাম্প বাতিল করা হয়েছিল। সেখানেই খলিস্তানপন্থীরা (Khalistani) জনগণের উপর লাঠি নিয়ে হামলা চালায় বলে দাবি।

ঘটনার তীব্র নিন্দা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও (Justin Trudeau)। সেখানে এক পুলিশ আধিকারিককে পাথর ছুড়তেও দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
যদিও কানাডার পিল রিজিওনাল পুলিশের দাবি, ওই পুলিশ আধিকারিক জনগণের উপর পাথর ছোড়েননি। সশস্ত্র এক ব্যক্তিকে নিরস্ত্র করতে চেয়েছিলেন তিনি। ওই ব্যক্তির কাছ থেকে অস্ত্রটি চাওয়া হলে সে দিতে চাইনি বলে অভিযোগ।
আর এরপরেই পাল্টা তাকে নিরস্ত্র করতে পুলিশ আত্মরক্ষায় (Self Defense) পাথর ছোড়ে বলে দাবি কানাডার পুলিশের (Canada Police)। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োর কেবল একটি দিক দেখানো হয়েছে বলেও দাবি পুলিশের।
এনিয়ে ২ মিনিটের একটি ভিডিও আপলোড করে পিল পুলিশ। তদন্ত করে কী পাওয়া গিয়েছে, তা বিস্তারিত জানায় পুলিশ। অভিযুক্ত পুলিশ আধিকারিকের গায়ে থাকা ক্যামেরায় সত্যিটা সামনে দেখা গিয়েছে বলে দাবি পুলিশের। তারা বলে, "একতরফা ভিডিও দেখে মানুষের মনে উদ্বেগ সৃষ্টি হওয়া স্বাভাবিক। তবে আমরা অভিযোগের পরিপ্রেক্ষিতে গোটা বিষয়টি তদন্ত করেছি।"
প্রসঙ্গত, পূর্বে ব্রাম্পটনের হিন্দু মন্দিরে হামলার ঘটনায় মন্দিরের বাইরে খলিস্তানি কার্যকলাপ নজরে এসেছিল। মন্দিরের বাইরে ভারত বিরোধী জিগির তুলে খলিস্তানি পতাকা ওড়াতেও দেখা গিয়েছে। তাদের সমর্থনে দেখা গিয়েছিল কানাডার এক পুলিশ আধিকারিককেও।
কানাডার পিল পুলিশের সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন হরিন্দর সোহি নামে ওই পুলিশ আধিকারিক। ভারত-বিরোধী স্লোগানও (Anti-India Slogan) দিতে দেখা যায় তাকে। এরপর অভিযুক্ত পুলিশ আধিকারিককে বরখাস্ত (Suspend) করে কানাডার প্রশাসন।












Click it and Unblock the Notifications