করোনা ভাইরাসের 'মহামারী'র সবচেয়ে খারাপ সময় কেটে গিয়েছে! চিন দিচ্ছে কোন বার্তা

বিশ্বস্বাস্থ্য সংস্থা 'হু' কয়েকদিন আগেই জানিয়েছিল যে চিনের বাইরে এই ভাইরাসের আক্রমণ ১৭ গুণ দ্রুতহারে বাড়ছে। ইতিমধ্যেই ভারতে লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তদের সংখ্যা। ভারতে এই মুহূর্তে আক্রান্ত ৭৮ জন। ইতিমধ্যেই এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে চিনের তরফে এসেছে বড়সড় বার্তা।

সবচেয়ে খারাপ সময় পার হয়ে গিয়েছে!

সবচেয়ে খারাপ সময় পার হয়ে গিয়েছে!

করোনা প্রকোপের সবচেয়ে খারাপ সময় পার হয়ে গিয়েছে। এমনই বার্তা দিয়েছে চিন। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন এমনই কথা জানিয়েছে। চিন জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে করোনা আক্রান্তের সংখ্যা শতাংশের বিচারে আগের থেকে অনেকটাই কমতে শুরু করেছে চিনে। আর এদিন সেই বার্তাই চিন জানিয়েছে। যা খানিকটা হলেও স্বস্তির দাবি রাখে।

 করোনা ভাইরাস 'বৃহত্তর মহামারী'

করোনা ভাইরাস 'বৃহত্তর মহামারী'

করোনা ভাইরাসকে বৃহত্তম মহামারী বলে দাবি করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা হু। যেভাবে এই সংক্রমণ সারা বিশ্বের ১১৭ টি দেশে ছড়িয়ে পড়ছে , তা নিঃসন্দেহে চিন্তার বিষয়। হু প্রধান ঘ্যাব্রেইসাস জানিয়েছেন , কোনও মতেই এই ভাইরাসের আক্রমণ ঠেকানো যাচ্ছে না।

ভারতে করোনা পরিস্থিতি কোনদিকে?

ভারতে করোনা পরিস্থিতি কোনদিকে?

ক্রমেই আতঙ্কের গ্রাসে ভারতে। করোনা ভাইরাস এপর্যন্ত ভারতে ৭৩ জনের দেহে ছড়িয়েছে। কেরলে ১৪ জনের দেহে মিলেছে এই ভাইরাসের নমুনা। অন্যদিকে, করোনা সন্দেহে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লিতে একাধিক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্রমাগত বাড়ছে আশঙ্কা।

 রোগ কাটিয়ে ওঠার সংখ্যাটাও নেহাত কম নয়!

রোগ কাটিয়ে ওঠার সংখ্যাটাও নেহাত কম নয়!

করোনা বাইরাস কাটিয়ে উঠছে এমন রোগীর সংখ্যাও কম নয়। বিশ্বে এক লাখেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হলেও, করোনার দাপটে কাটিয়ে উঠেছে ৫০ হাজারের বেশি মানুষ। চিনে এক ১০০ বছরের বৃদ্ধ এই ভাইরাসের দাপট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+