Donald Trump: পুতিনের মতোই 'শান্তি' চান জেলেনস্কিও! ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে দুই রাষ্ট্রনেতাকে ফোন ট্রাম্পের
Trump Putin Zelensky Phone Calls: দীর্ঘ আড়াই বছরের যুদ্ধে এবার ইতি? ইউক্রেন ও রাশিয়ার সংঘাতে (Ukraine Russia War) ইতি টানতে আসরে আমেরিকা। মসনদে বসার ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের অঙ্গীকার নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেইমতো এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা ট্রাম্পের।
পুতিনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার দীর্ঘ কথোপকথন হয়েছে ট্রাম্পের। তবে ইতিবাচক কথোপকথন হয়েছে বলেই ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন ট্রাম্প। ২০২২ সাল থেকে চলা ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে পুতিনের তরফেও ইতিবাচক সাড়া মিলেছে বলে দাবি। যুদ্ধ বন্ধের এটাই উপযুক্ত সময় বলে সম্মত হয়েছেন পুতিন ও ট্রাম্প, এমনটাই দাবি ক্রেমলিনের।

ইউক্রেন যুদ্ধ ছাড়াও, মধ্যপ্রাচ্য ও এআই-সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে দুই পক্ষের। ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে লক্ষ লক্ষ মৃত্যুমিছিলে ইতি টানাই মূল লক্ষ্য। এর জন্য নিবিড়ভাবে কাজ করা হবে।
প্রয়োজনে একে অপরের দেশে গিয়ে যুদ্ধ বন্ধে উদ্যোগী হবেন রাষ্ট্রপ্রধানরা। ট্রাম্পের টিমের তরফে মার্কিন সচিব মার্কো রুবিও, সিআইএ ডিরেক্টর জন ব়্যাটক্লিফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ, রাষ্ট্রদূত স্টিভ উইটকফ আলোচনায় নেতৃত্ব দেবেন।
পুতিনের সঙ্গে ইতিবাচর আলোচনার পর ফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁকেও পুতিনের সঙ্গে কথোপকথনের কথা জানান ট্রাম্প। শান্তি প্রতিষ্ঠায় জেলেনস্কিও পুতিনের মতো উদ্যোগী হয়েছেন বলে জানান ট্রাম্প। শুক্রবার মিউনিখে অনুষ্ঠিত হতে চলা বৈঠর নিয়েও আলোচনা হয়েছে। ওই বৈঠকও ফলপ্রসূ হবে বলে আশা ট্রাম্পের।
ট্রাম্পের সঙ্গে কথোপকথন নিয়ে পোস্টে জেলেনস্কি জানান, শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে দীর্ঘক্ষণ কথা হয়েছে। একসঙ্গে কাজ করার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ইউক্রেনের প্রযুক্তিগত ক্ষমতা, ড্রোনের ব্যবহার ও অন্যান্য শিল্প নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সূত্রের খবর, রাশিয়ার সঙ্গে শান্তি ফেরাতে আমেরিকার পূর্ণ সমর্থন চাইছে জেলেনস্কি।












Click it and Unblock the Notifications