পাঠানকোট হামলা : তিন জঈশ জঙ্গিকে গ্রেফতার করল পাকিস্তান

ইসলামাবাদ, ১৩ জানুয়ারি : পাঞ্জাবের পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালানো সন্দেহে তিন জঈশ-ই-মহম্মদ জঙ্গিকে গ্রেফতার করল পাকিস্তান সরকার।

পাঠানকোটে ২ জানুয়ারি জঙ্গি হামলার ঘটনায় মোট ৭ জন সেনা জওয়ান শহিদ হয়েছেন। কয়েকজন জঙ্গিকেও মেরে ফেলেছে ভারতীয় সেনারা। এরা সকলেই পাকিস্তান থেকে এদেশে এসেছিল বলে জানানো হয়েছে। প্রায় তিনদিন ধরে সেনা-জঙ্গি গুলির লড়াই চলেছে পাকিস্তানে। তারপরে সব জঙ্গি নিকেশ হয়।

পাঠানকোট হামলা : তিন জঈশ জঙ্গিকে গ্রেফতার করল পাকিস্তান

পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুধু জঙ্গিদের গ্রেফতারই নয়, প্রশাসনের তরফে জঈশের কয়েকটি ঘাঁটিকেও সিল করে দেওয়া হয়েছে। আরও তদন্ত চলছে বলে পাক প্রশাসনের তরফে জানানো হয়েছে।

পাক সরকার জানিয়েছে, পাঠানকোট হামলায় জড়িত থাকার অভিযোগে ও ভারতের দেওয়া তথ্যের ভিত্তিতে জঈশ জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে। আগামিদিনে এই তদন্তকে আরও বিস্তৃত করার আশ্বাসও দিয়েছে পাক সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+