টেক-অফের সময় বিমানের দরজা খুললেন যাত্রী, বাঁচোয়া বরাত জোরে
বেজিং, ১৯ নভেম্বর: রানওয়ে দিয়ে ছুটছিল বিমান। হঠাৎই এক যাত্রী খুলে ফেললেন তার দরজা। দুর্ঘটনা ঘটে আর কী! তবে পাইলটের তৎপরতায় শেষ পর্যন্ত বেঁচে গেলেন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে চীনের ঝিঝাং প্রদেশে হ্যাংঝাউ বিমানবন্দরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক মোটাসোটা যাত্রী বসেছিলেন বিমানের দরজার কাছের আসনে। টেক-অফ করার জন্য বিমানটি যখন রানওয়ে দিয়ে দৌড়তে শুরু করেছে, তখন আমচকাই তিনি আসন ছেড়ে উঠে পড়েন। 'গরম লাগছে' বলতে বলতে সটান এক টানে দরজা খুলে দেন। হু-হু করে হাওয়া ঢুকতে শুরু করে।

এই ঘটনায় তাজ্জব বনে যান বিমানসেবিকারা। তাঁরা চিৎকার শুরু করে দেন। পাইলট তখন গতি কমিয়ে বিমান দাঁড় করিয়ে দেন। তবে বিমান কর্তৃপক্ষ ওই যাত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাননি। বরং অন্য আসনে তাঁকে বসিয়ে দেওয়া হয়। আবার যাত্রা শুরু করে বিমানটি।












Click it and Unblock the Notifications