পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াতে পাক সেনার অত্যাচারের বিরুদ্ধে 'পশতুন ঐক্য' মিছিল

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নুতে রবিবার পাক সেনার বিরুদ্ধে মিছিল বের করেন স্থানীয়রা। মূলত সেখানে চলতে থাকা পাক সেনার অত্যাচারের বিরুদ্ধে শোচ্চার হতেই এই মিছইল বের করা হয়। বিপুল সংখ্যায় লোক সমাগম হওয়া এই মিছিলের নাম দেওয়া হয় 'পশতুন ঐক্য' মিছিল। বিক্ষোভকারীরা পাক সেনার এই অত্যাচারের তদন্তে একটি নিরপেক্ষ কমিশন গঠনেরও দাবি তোলে।

পাক সেনার বিরুদ্ধে অভিযোগ

পাক সেনার বিরুদ্ধে অভিযোগ

পাকিস্তানের ফেডারেল প্রশাসনিক উপজাতীয় অঞ্চল বহু বছর যাবত পাক সেনার অত্যাচার ও তথাকথিত অভিযানে জর্জরিত। সেখানে অভিযোগ, পাক সেনা স্থানীদের তাদের জায়গা থেকে বিতারিত করে, বহু মানুষকে বিনা কারণে তুলে নিয়ে যায়। এমনকই পাক সেনার বিরুদ্ধে জাতিগত ভাবে নির্মূল করার অভিযোগও তুলেছে স্থানীয়রা।

পাক সেনার বিরুদ্ধে রবিবারের এই মিছিল

পাক সেনার বিরুদ্ধে রবিবারের এই মিছিল

পাক সেনার বিরুদ্ধে রবিবারের এই মিছিলের ডাক দিয়েছিল পশতুন তহফুজ মুভমেন্ট নামক একটি স্থানীয় রাজনৈতিক দল। এর আগেও তারা পাক সেনা বর্বরোচিত কাণ্ড জনসমক্ষে নিয়ে এসেছে বারবার। পাক সেনার দ্বারা মানবাধিকার লঙ্ঘন, বলপূর্বক নিখোঁজ করে দেওয়া, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং স্বেচ্ছাসেবীদের আটকে দেওয়ার ঘটনা তুলে ধরেছে।

কমিশন গঠনের দাবি

কমিশন গঠনের দাবি

তবে রাজনৈতিক দলের ডাকা মিছিল হলেও তাতে যোগ দেয় বিশাল সংখ্যার মানুষ। এই বিষয়ে একজন স্থানীয় টুইট করে লেখেন, 'রাজ্যের নৃশংসতার বিরুদ্ধে বনুতে পিটিএম লংমার্চের এক বিস্ময়কর দৃশ্য দেখা যাচ্ছে। এটি পাক সেনার অত্যাচারের বিরুদ্ধে একটি বিশাল সমাবেশ। পশতুনের জমিতে নৃশংসতার তদন্ত ও বিচার চেয়ে ও সত্য উদঘাটনের স্বার্থে একটি কমিশন গঠনের দাবি জানানো হচ্ছে। আপনি আমাদের জেলে ভরতে পারেন, হত্যা করতে বা অদৃশ্য করতে পারেন তবে আপনি আমাদের উপেক্ষা করতে পারবেন না।'

পাকিস্তানের সংবাদ মাধ্যমের বিরুদ্ধেও তোপ

পাকিস্তানের সংবাদ মাধ্যমের বিরুদ্ধেও তোপ

পাকিস্তানের সংবাদ মাধ্যম এই লংমার্চের খবর চেপে যাওয়ায় আবার অনেকেই ক্ষুব্ধ। এক টুইটার ব্যবহারকারী লেখেন, 'পশতুন মার্চের সত্যতা সকলের সামনে তুলে ধরা মিডিয়ার দায়িত্ব। সোশ্যাল মিডিয়ার যুগে লোকেরা জানে যে কী ঘটছে। আপনারা সংবাদটি আড়াল করতে পারবেন না, এটি আপনার বিশ্বাসযোগ্যতার ক্ষতি করছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+