লাদেন ও কাশ্মীরি জঙ্গিরা পাকিস্তানি হিরো! পারভেজ মুশারফের বিতর্কিত মন্তব্যে প্রমাণিত হল ভারতের দাবি
ভারতীয় সেনার বিরুদ্ধে লড়াই করতে কাশ্মীরিদের পাকিস্তানে মুজাহিদিন হিসাবে প্রশিক্ষণ দেওয়া হত বলে স্বীকার করলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রাক্তন সেনা প্রধান পারভেজ মুশারফ।
ভারতীয় সেনার বিরুদ্ধে লড়াই করতে কাশ্মীরিদের পাকিস্তানে মুজাহিদিন হিসাবে প্রশিক্ষণ দেওয়া হত বলে স্বীকার করলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রাক্তন সেনা প্রধান পারভেজ মুশারফ। সেই সব জঙ্গিদের পাকিস্তানি হিরো বলে অভিহিত করেন তিনি। শুধু কাশ্মীরি জঙ্গি নয়, সাক্ষাৎকারে মুশাররাফকে ওসামা বিন লাদেন ও জালালউদ্দিন হাক্কানিকেও পাকিস্তানের হিরো বলে অভিহিত করেন।

কাশ্মীরি জঙ্গিদের পাকিস্তানে প্রশিক্ষণ
সদ্য ভাইরাল হওয়া একটি সাক্ষাৎকারের ভিডিওতে পারভেজকে বলতে শোনা যায়, "যেই কাশ্মীরিরা পাকিস্তানে আসত তাদেরকে নায়কের মতো স্বাগত জানানো হত। আমরা তাদের প্রশিক্ষণ দিতাম। আমরা তাদের সাহায্য করতাম। আমরা তাদের ভারতীয় সেনার বিরুদ্ধে লড়ে যাওয়া মুজাহিদিন হিসাবে দেখতাম। সেই সময়ই লস্ক-ই-তইবার মতো আরও সংগঠন গড়ে ওঠে। এই সব জিহাদি জঙ্গিরা পাকিস্তানের হিরো ছিল।"

তালিবানদের অস্ত্র দিত পাকিস্তান
পারভেজ বলেন, "১৯৭৯ সালে আমরা আফগানিস্তানে ধর্মীয় মতাদর্শর উপর ভিত্তি করে জঙ্গি গোষ্ঠীর পত্তন ঘটিয়েছিলাম। সেই সময় এই পদক্ষেপ থেকে পাকিস্তানের লাভবান হওয়ার কথা ছিল। সৌভিয়েতদের পাকিস্তান থেকে দূরে সরাতে এটা দরকার ছিল।" আমরা বিশ্বের সব জায়গা থেকে জঙ্গিদের এনে সেখানে প্রশিক্ষণ দিতাম। আমরা তাদের অস্ত্র সরবরাহ করতাম। আমরা তালিবানদেরকেও প্রশিক্ষণ দিয়ে আফগানিস্তানে পাঠাতাম। হাক্কানি আমাদের হিরো ছিলেন। ওসামা আমাদের হিরো ছিলেন। আয়মান আত জাওয়াহিরিও আমাদের হিরো ছিলেন। এরপর বিশঅবের রাজনৈতিক পরিস্থিতি বদলে যায়। এদের বিশ্ব অন্য চোখে দেখতে শুরু করে। আমাদের হিরোরা হঠাত ভিলেনে পরিণত হয়।"

ভারতের দাবি প্রমাণিত
গত কয়েক দশক ধরে কাশ্মীরে অশান্তির পিছনে পাকিস্তানি হাত রয়েছে বলে ভারত দাবি করলেও তা বারবারই অস্বীকার করে এসেছে পাকিস্তান। তবে পারভেজ মুশারফের এই সাক্ষাৎকারের থেকে ভারতের দাবি আবার প্রমাণিত হল। পাশাপাশি পাকিস্তানকে জঙ্গিদের জন্য স্বর্গরাজ্যে পরিণত করায় আন্তর্জাতিক স্তরেও চাপে পরবে পাকিস্তান।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications