পুলওয়ামা হামলায় জইশে 'না' নেই মুশারফের, ইমরান-কে আড়াল করে মোদীকে তোপ
পুলওয়ামা জঙ্গি হামলায় ইমরান খানের পাশে আছেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ।
পুলওয়ামা জঙ্গি হামলায় ইমরান খানের পাশে আছেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। মঙ্গলবার এক সর্বভারতীয় ইংরাজী টেলিভিশন নিউজ চ্য়ানেল-কে দেওয়া সাক্ষাৎকারে মুশারফ জানিয়েছেন, 'এই হামলায় পাকিস্তান য়ে কোনওভাবে জড়িত তা প্রমাণিত-ই হয় না।'

পরিস্কারভাবেই ইমরান খানের অবস্থানকেই সমর্থন করেছেন মুশারফ। ইমরান খান পুলওয়ামা হামলার প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে পাক সরকারের এতে জডিত থাকার কথা অস্বীকার করেছিলেন। সেই সঙ্গে দাবি করেছিলেন, ভারতের কাছে যদি কোনও 'অ্যাকশানেবল প্রুফস' থাকে তাহলে তা দিতে, সেই ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
ভারতীয় সেনাপ ইনটেলিজেন্স অবশ্যে ইমরান খানের দাবি নসাৎ করেই জানিয়ে দিয়েছে কাশ্মীরের বুকে সন্ত্রাস হামলার নিয়ে আইএসআই ও জইশ-ই-মহম্মদ-এর মতো জঙ্গি সংগঠনগুলো মিলিতভাবে চক্রান্ত করে চলেছে। ভারতের বিদেশমন্ত্রকও জানিয়েছে যেখানে জইশ-ই-মহম্মদ নিজে দায় স্বীকার করে নিয়েছে তারপরও পাকিস্তানের প্রধানমন্ত্রী পাক সংযোগ দেখতে পারছেন না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক প্রতিক্রিয়ায় বুজিয়ে দিয়েছেন, পুলওয়ামা সন্ত্রাসে মদত এসেছিল সীমান্তের ওপার থেকে। কিন্তু, পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ কিছুই দেখতে পারছেন না। মুশারফ উল্টে বলেছেন, 'পুলওয়ামার ঘটনা অত্যন্ত দুঃখজনক। চরম ভয়ঙ্কর। এই নিয়ে কোনও সন্দেহ নেই। এবং জইশ-ই-মহম্মদ-এর প্রধান মাসুদ আদাহারের জন্য কোনও সমবেদনা নেই। সে আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু এতে প্রমাণিত হয় না যে পুলওয়ামা সন্ত্রাসে পাকিস্তান সরকারের মদত আছে।'
মুশারফ তাঁর প্রতিক্রিয়ায় আরও জানিয়েছেন, 'আমার মনে হয় না জইশ-ই-মহম্মদের প্রতি ইমরান খানের কোনও সমবেদনা রয়েছে। আমি মনে পাকিস্তান সরকার কোনওভাবেই এরসঙ্গে জড়িত নয়।' সেই সঙ্গে মোদীকেও তোপ দেগেছেন মুশারফ। তাঁর অভিযোগ, 'পুলওয়ামার নিহত সিআরপিএফ জওয়ানদের সম্পর্কে বিন্দুমাত্র কোনও অনুভূতি নেই নরেন্দ্র মোদী। যদি এই অনুভূতি থাকত তাহলে তিনি কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধানে অগ্রণী হতেন।'
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications