হাসিনা সং, এরশাদ থুতুবাবা, তোপ বিএনপি মহাসচিবের

ঠাকুরগাঁও, ৩১ জানুয়ারি: জাতীয় সংসদ এখন হয়ে উঠেছে সার্কাসের প্যান্ডেল। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সং সেজে ছলচাতুরি করছেন। শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলায় ঢোলরহাটে এ কথা বললেন বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির।

দলের একটি আলোচনাসভায় তিনি বলেন, "৫ জানুয়ারির ভোট জনগণ প্রত্যাখ্যান করেছে। রিগিং করে ভোটে জিতেছে আওয়ামি লিগ। যে ভোটে জনগণ অংশ নেয়নি, সেই ভোটে নির্বাচিত সরকারের কোনও নীতিগত ভিত্তি নেই। বিদেশি রাষ্ট্রও তাদের বৈধতা দেয়নি। এই সরকার আদৌ জনগণের সরকার নয়। প্রহসনের ভোটে জিতে যাঁরা জাতীয় সংসদে গিয়েছেন, তাঁরা জোকার। শেখ হাসিনা, এরশাদ, আনিসুল হর মাহমুদ এরা সং সেজে ছলচাতুরি করে যাচ্ছেন। জাতীয় সংসদ সার্কাসের প্যান্ডেল হয়ে উঠেছে।"

জাতীয় পার্টির এরশাদকে কটাক্ষ করে তিনি বলেন, "উনি বলেছিলেন ভোটে যাব না। গেলে জনগণ থুতু দেবে। পরে বললেন, ভোটে না গেলে জনগণ থুতু দেবে। যে ছলাকলা দেখালেন বিস্তর। দেশের মানুষ এখন ওঁকে থুতুবাবা বলে ডাকে।"

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, বিএনপি নয়, আওয়ামি লিগই সাম্প্রদায়িক রাজনীতি করে। হিন্দু-মুসলিমে বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। আবহমান কাল থেকে হিন্দু-মুসলিমরা পাশাপাশি একই বৃত্নে দু'টি ফুলের মতো বাস করছে। এই সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+