প্যারিসের নটরডেম ক্যাথেড্রালের বাইরে 'সন্ত্রাসী' হামলার চেষ্টা, পুলিশের গুলি
ফ্রান্সের পুলিশ বলছে, রাজধানী প্যারিসের নটরডেম ক্যাথেড্রালের বাইরে এক ব্যক্তি হাতুড়ি নিয়ে হামলার চেষ্টা করেছে। ওই সময় হামলাকারীকে গুলি করে পুলিশ। 'সন্ত্রাসী হামলা' বলছেন কর্মকর্তারা।
ফ্রান্সের পুলিশ বলছে, রাজধানী প্যারিসের নটরডেম ক্যাথেড্রালের বাইরে এক ব্যক্তি হাতুড়ি নিয়ে হামলার চেষ্টা করেছে। ওই সময় হামলাকারীকে গুলি করে পুলিশ।
ফ্রান্সের সংবাদমাধ্যমে বলা হচ্ছে, সন্দেহভাজন হামলাকারীর বুকে গুলি লেগেছে।
কর্মকর্তারা বলছেন এটা একটা 'সন্ত্রাসী হামলা' ।
ক্যাথেড্রালের সামনে গুলির ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনাস্থলের আশেপাশের এলাকা আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে ফেলেছে।
সাধারণ মানুষকে ক্যাথেড্রালের আশেপাশের ছেড়ে চলে যেতে বলা হয়েছে।













Click it and Unblock the Notifications