নগ্ন হলে তবেই মেলে এই রেস্তোরাঁয় ঢোকার ছাড়পত্র, অবশেষে বন্ধ হতে চলেছে 'নেকেড' খানা-পিনা
গোটা একটা রেস্তোরাঁয় সকলেই নগ্ন। কোথাও যেন ছিল সাম্যতার ভাবনা, এমন দাবি কর্তৃপক্ষের আর নিন্দুকদের মতে অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছে এমন উদ্যোগ।
গোটা একটা রেস্তোরাঁয় সকলেই নগ্ন। কোথাও যেন ছিল সাম্যতার ভাবনা, এমন দাবি কর্তৃপক্ষের আর নিন্দুকদের মতে অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছে এমন উদ্যোগ। তবে , দাবি পাল্টা দাবি যেমনই হোক, নগ্নতা ও খাদ্যবিলাসীদের এক করে দেওয়া প্যারিসের রোস্তোরাঁ 'ও ন্যাচরাল' রাতারাতি খবরের শিরোনাম কেড়ে নিয়েছিল একটা সময়।

প্যারিসের প্রথম 'নগ্ন রোস্তোরাঁ' 'ও ন্যাচরাল' ফ্রান্সের ১২ টি জেলায় নিজেদের আউটলেট গড়ে তুলেছিল। কিন্তু শেষ রক্ষা হল না! শেষমেশ বন্ধ হয়ে যেতে বসেছে এমন উদ্যোগ। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যেতে চলেছে এই রেস্তোরাঁ। এই বিষয়ে রেস্তোরাঁর পক্ষ থেকে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে। আর পোস্ট-এ বলা হয়েছে, শেষ নেকেড (নগ্ন) ডিনার থেকে গ্রাহকরা যেন নিজেদের বঞ্চিত না করেন।
২০১৭ সালে এই রেস্তোরাঁ চালু হতেই তা খবরের শিরোনামে চলে আসে। ৫ এর মধ্যে অনেকেই এই রেস্তোরাঁকে ৪.৮ পয়েন্ট দিয়েছে। অনেকেই রেস্তোরাঁর ধরণ , আর খাবার দু'টিকেই পছন্দ করেছিলেন। পাশাপাশি বাইরে থেকে রেস্তোরাঁর অন্দরে কী চলছে তা লুকিয়ে রাখতে রেস্তোরাঁ সমস্ত রকম ব্যবস্থাও গ্রহণ করেছিল। খাদ্যরসিকদের আরাম দিতেই পোশাক ছেড়ে খাওয়ার ব্যবস্থার কথা ভেবেছিল রেস্তোরাঁ। এমনই দাবি রেস্তোরাঁ কর্তৃপক্ষের। তবে এই ভাবনার আর শেষ রক্ষা হয়নি।












Click it and Unblock the Notifications