অপুষ্টির শিকার ১৩ জন সন্তানকে শিকলে বেঁধে রাখল বাবা-মা, জানুন তার আগে পরের ঘটনা
বাবা ,মায়ের স্নেহ ভালোবাসাই সন্তান লালনের প্রথম ও শেষ শর্ত। সন্তানকে আগলে রাখতে , বাবা মায়ের ঢাল হয়ে দাঁড়ানোর বহু ঘটনা দেখে এই বিশ্ব। তবে এবার দেখা গেল বাবা মায়ের এক অন্য রূপ।
বাবা ,মায়ের স্নেহ ভালোবাসাই সন্তান লালনের প্রথম ও শেষ শর্ত। সন্তানকে আগলে রাখতে , বাবা মায়ের ঢাল হয়ে দাঁড়ানোর বহু ঘটনা দেখে এই বিশ্ব। তবে এবার দেখা গেল বাবা মায়ের এক অন্য রূপ। ক্যালিফোর্নিয়ার অ্যালেন টার্পিন ও অ্যানা টার্পিন নিজেদের ১৩ জন সন্তানকে বিছানায় শেকল দিয়ে বেঁধে রাখে। আর যে সন্তানরা ভুগছে অপুষ্টিতে। এই মর্মান্তিক অত্যাচারের কথা পুলিশ জানতে পেরেই উদ্ধার করে ওই ১৩ জনকে।

সন্তানদের বয়স ২ থেকে ২৯ বছর পর্যন্ত। আর তাদের সকলকে চেন দিয়ে বিছানায় বেঁধে রাখে ওই দম্পতি। এরই মধ্যে তাদের এক ১৭ বছরের বোন ঘরে একটি মোবাইল খুঁজে পেয়ে ফোন করে পুলিশকে। আর তখন পুলিশ এসে উদ্ধার করে ১৩ জনকে। ওই কিশোরই পুলিশকে জানায় তাদের বাবা মা , তাদের চেন দিয়ে বেঁধে রাখে। কাউকে পায়ে শেকল পরিয়েও রাখা হয়। এই ঘটনার পরই ৫৭ বছরের অ্য়ালেন ও ৪৯ বছরের অ্যানাকে গ্রেফতার করেছে ক্যালিফোর্নিয়া পুলিশ।

কিছুদিন আগে , এদেশ দেখেছে রাজকোটের এক চূড়ান্ত অমানবিক সন্তানের কাহিনি। যে সন্তান পেশায় পেশায় অধ্যাপক হয়, ছাদের ধারে নিয়ে গিয়ে বৃদ্ধা মাকে ঠেলে ফেলে মেরে দেয়। আর এবার বিশ্ব দেখল এমন এক বাবা মাকে যারা, অপুষ্টির শিকার নিজের সন্তানদের ওপর চরম অমানবিক অত্যাচার চালায়। কিন্তু কেন এই ধরনের অত্যাচার চালাল ধৃত বাবা- মা , তা নিয়ে সদুত্তর পায়নি পুলিশ।












Click it and Unblock the Notifications